…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

ফেসবুক লাইভে ‘দৈনিক আমার দেশ’-এর কপি ছিঁড়লেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান ফেসবুক লাইভে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার কপি ছিঁড়ে ফেলেছেন। শনিবার (৩১ অক্টোবর) রাতে ফেসবুক লাইভে এসে তিনি পত্রিকাটি ছিঁড়ে ফেলেন।

ভিডিওতে দেখা যায়, রাশেদ খান ক্ষোভ প্রকাশ করে পত্রিকার কপি ছিঁড়ছেন। তিনি অভিযোগ করেন, পত্রিকাটির দুটি প্রতিবেদনের মাধ্যমে তাঁর সুনাম ক্ষুণ্ন করা হয়েছে। লাইভে তিনি বলেন, এটিকে আসলে কোনো পত্রিকা বলা যায় না।

রাশেদ খান বলেন, আমার দেশ পত্রিকা তাঁকে নিয়ে দুটি লিড নিউজ করেছে। গত ১৫ অক্টোবর পত্রিকাটির লিড নিউজ ছিল ‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা-সহকারীরা কী করছেন?’ সেখানে মোটামুটি সবার সম্পর্কেই তুলে ধরা হয়েছে। তবে সংবাদটি পড়ে তিনি বুঝেছেন, তাঁকে নিয়ে দুই লাইন লিখে খোঁচা মারার উদ্দেশ্যেই পত্রিকাটি লিড নিউজ করেছে।

তিনি পত্রিকার পঞ্চম পাতার লেখা উদ্ধৃত করে বলেন, সেখানে উল্লেখ করা হয়েছে—সাম্প্রতিক সময়ে রাশেদ খান বিভিন্ন টিভি টকশোসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের পক্ষে বয়ান তৈরিতে সরব ভূমিকা পালন করেন, আর তাঁর কিছু কিছু বক্তব্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিতর্কেরও সৃষ্টি করেছে। রাশেদ খানের মন্তব্য, তাঁর সম্পর্কে এই এক লাইন লেখার জন্যই আমার দেশ পত্রিকাকে অনেক কালি খরচ করতে হয়েছে; শুধু তাঁকে নিয়ে লিড নিউজ করা যায় না বলেই ওই শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) আমার দেশে ‘এক হয়েছেন হাসিনাপুত্র জয় ও কিছু নব্য বিএনপি’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন নিয়েও তিনি আপত্তি তোলেন। তিনি বলেন, তিনি বিএনপিতে যোগদান করেছেন। কোনো পত্রিকা কোনোভাবেই কোনো ব্যক্তি সম্পর্কে এ ধরনের কটাক্ষ করে মন্তব্য করতে পারে না। তাঁর দাবি, একমাত্র আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের পক্ষেই এ ধরনের মন্তব্য করা সম্ভব।

জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতের দ্বিতীয় সর্বোচ্চ নেতা মিয়া গোলাম পরওয়ার ভারতীয় উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন—এই বিষয়টি তিনিই সামনে এনেছেন এবং চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কিন্তু জামায়াত তাঁর চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি। কারণ হিসেবে তিনি বলেন, চ্যালেঞ্জ গ্রহণ করলেই তাঁর কাছে থাকা আরও গুরুত্বপূর্ণ তথ্য তিনি সবাইকে জানিয়ে দেবেন।

তিনি বলেন, তিনি আগেই উল্লেখ করেছিলেন—মিয়া গোলাম পরওয়ার যদি ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করে না থাকেন এবং এতে তাঁদের মানহানি হয়ে থাকে, তবে তাঁরা তাঁর বিরুদ্ধে মামলা করতে পারেন। তিনি এও বলেছিলেন, জামায়াত দলগতভাবে তদন্ত কমিটি গঠন করে সঠিক তদন্তের স্বার্থে তাঁর কাছ থেকে তথ্য নিতে চাইলে তিনি সহযোগিতা করবেন। এমনকি তদন্ত কমিটি না করে জামায়াতের আমির বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে কথা বলতে চাইলেও তিনি তথ্য শেয়ার করতে রাজি আছেন। তাঁর দাবি, জামায়াত তাঁর কোনো চ্যালেঞ্জই গ্রহণ করতে রাজি নয়, কারণ এই বৈঠক হওয়ার বিষয়টি শতভাগ সত্য। জামায়াত যদি চ্যালেঞ্জ গ্রহণ করে প্রমাণ করতে পারে যে তিনি মিথ্যাচার করেছেন, তবে দেশের জনগণ তাঁকে যে শাস্তি দেবে, তা তিনি মাথা পেতে নিতে রাজি আছেন।

রাশেদ খান বলেন, তাঁর চ্যালেঞ্জ গ্রহণ করতে না পেরে ও বক্তব্যের সঠিক জবাব দিতে না পেরে পত্রিকাটিতে তাঁর সম্পর্কে লিড নিউজ করে চরিত্রহনন করা হচ্ছে। পত্রিকাটিকে তিনি ‘জামায়াতের দেশ’ বলে উল্লেখ করেন এবং বলেন, এটিকে তিনি আর ‘আমার দেশ’ বলতে চান না।

তিনি বলেন, হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে তাঁর ছবি যুক্ত করে তাঁকে আওয়ামী লীগ ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অথচ শেখ হাসিনাকে কটূক্তি করে তিনি ২০১৮ সালে জেল খেটেছিলেন। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে তিনি টানা ১৫ দিন রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছিলেন এবং অতিরিক্ত আরও তিন দিন তাঁকে পুলিশের হেফাজতে রাখা হয়েছিল।

মাহমুদুর রহমান প্রসঙ্গে তিনি বলেন, এই মজলুম সাংবাদিক বা সম্পাদকের প্রতি তাঁর শ্রদ্ধা ছিল। মাহমুদুর রহমান নিজেও আওয়ামী লীগের সময় নিপীড়নের শিকার হয়েছেন। একজন মজলুম হয়ে, যে রাশেদ খান পুলিশের রিমান্ডে নির্যাতনের শিকার হয়ে মজলুম হয়েছেন, তাঁকে নিয়ে এভাবে ট্যাগিং করা অন্তত মাহমুদুর রহমানের আমার দেশ পত্রিকার সঙ্গে যায় না। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

কুষ্টিয়ায় লংমার্চের সমাপনীতে শফিকুর রহমান: সাত দফা না মানলে এক দফা অনিবার্য

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সাত দফা দাবি মেনে নিলে এক দফার প্রয়োজন হবে না; কিন্তু সাত দ…

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর পরিবারের আতঙ্ক কাটেনি, রাতে আত্মীয়ের বাড়িতে থাকেন মেয়ে ও বোন
রাজনীতি

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর পরিবারের আতঙ্ক কাটেনি, রাতে আত্মীয়ের বাড়িতে থাকেন মেয়ে ও বোন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে দাফনের সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বাধা দেওয়ার ঘটনার পর থেকেই তাঁর পরিবারের সদস্যদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ ক…

রাজনীতি

গণভোটের রায় না মানলে সাত দফা এক দফায় রূপ নেবে: ঝিনাইদহে জামায়াত আমির

গণভোটের গণরায় না মেনে বর্তমান সরকার জনগণকে অপমান করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার সাত দফা দাবি মে…

লংমার্চ নিয়ে ক্ষমতাসীন বিএনপির অবস্থান: বাধা নয়, নৈরাজ্য হলে রাজনৈতিক মোকাবিলা
রাজনীতি

লংমার্চ নিয়ে ক্ষমতাসীন বিএনপির অবস্থান: বাধা নয়, নৈরাজ্য হলে রাজনৈতিক মোকাবিলা

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনসহ সাত দফা দাবিতে ঢাকা থেকে বিভাগীয় পর্যায়ে লংমার্চ পালন করছ…