…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

দখল আর ভরাটে অস্তিত্বসংকটে সিলেটের কুশিগাঙ: শুষ্ক মৌসুমে সরু নালা, বুকে সবজি চাষ

নিজস্ব প্রতিবেদক
দখল আর ভরাটে অস্তিত্বসংকটে সিলেটের কুশিগাঙ: শুষ্ক মৌসুমে সরু নালা, বুকে সবজি চাষ
ছবি: সংগৃহীত

একসময় উত্তর-পূর্ব সিলেটের যোগাযোগ ও বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ ছিল কুশিগাঙ। সেই নদী এখন তীব্র অস্তিত্বসংকটে পড়েছে। দখল আর ভরাটে বিভিন্ন স্থানে সংকুচিত হয়ে পড়েছে এর গতিপথ।

কুশিগাঙের উৎপত্তি সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার হাওর থেকে। সেখান থেকে প্রায় ৩৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নদীটি মিশেছে সিলেট নগরের কুশিঘাট এলাকায় সুরমা নদীতে।

কৃষি, সেচ ও স্থানীয় জীববৈচিত্র্য রক্ষায় এই নদীর গুরুত্ব অনেক। অথচ দখল ও ভরাটের কারণে নদীটির স্বাভাবিক প্রবাহ অনেক জায়গায় হারিয়ে গেছে।

বর্ষায় নদীতে কিছুটা পানি থাকলেও শুষ্ক মৌসুমে কুশিগাঙের অধিকাংশ জায়গা রূপ নেয় সরু নালায়। পানি না থাকায় নদীতীরের জীবনযাত্রায়ও এর প্রভাব পড়েছে।

শুকিয়ে যাওয়া নদীর বুকে অলস পড়ে থাকে জেলেদের নৌকা। কোথাও কোথাও দুই পাড় ছাপিয়ে নদীর বুকেই চলছে শাকসবজির চাষ।

সম্প্রতি সিলেট নগরের কুশিঘাট এলাকা ঘুরে তোলা ছবিগুলোতে নদীটির এই শীর্ণ দশাই ধরা পড়েছে।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

সিলেটে সাংবাদিকদের ওপর হামলা: ইন্টার্ন চিকিৎসকদের বিচারের দাবিতে সমাবেশ
সিলেট বিভাগ

সিলেটে সাংবাদিকদের ওপর হামলা: ইন্টার্ন চিকিৎসকদের বিচারের দাবিতে সমাবেশ

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ ও ঐক্যবদ্ধ সম…

সিলেটের ছাতকসহ আশপাশে ১৬ ঘণ্টায় ছয়বার ভূমিকম্প, দুটির উৎপত্তি ছাতকেই
সিলেট বিভাগ

সিলেটের ছাতকসহ আশপাশে ১৬ ঘণ্টায় ছয়বার ভূমিকম্প, দুটির উৎপত্তি ছাতকেই

সিলেটসহ আশপাশের এলাকায় ১৬ ঘণ্টার ব্যবধানে ছয়টি ভূমিকম্প হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাত থেকে শনিবার (৩১ অক্টোবর) দুপুর পর্যন্ত এই ছয়টি কম্পন রেকর…

সিলেট বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫০.৯০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১,২০৪ জন
সিলেট বিভাগ

সিলেট বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫০.৯০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১,২০৪ জন

এইচএসসি ও সমমান পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এই বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০৪ জন শিক্ষার্থী।…

হবিগঞ্জের মাধবপুরে সেপটিক ট্যাংক থেকে যুবকের কঙ্কাল উদ্ধার, ফোনালাপের সূত্রে তিন বছর পর হত্যার রহস্য, গ্রেফতার ৪
সিলেট বিভাগ

হবিগঞ্জের মাধবপুরে সেপটিক ট্যাংক থেকে যুবকের কঙ্কাল উদ্ধার, ফোনালাপের সূত্রে তিন বছর পর হত্যার রহস্য, গ্রেফতার ৪

হবিগঞ্জের মাধবপুর উপজেলার রামনগর গ্রামে নিখোঁজ হওয়ার তিন বছর পর বাড়ির পেছনের সেপটিক ট্যাংক থেকে মহব্বত আলী নামের এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে জেলা …