…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

যবিপ্রবির দুই প্রবেশপথের মাঝে ছয় মাসের ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
যবিপ্রবির দুই প্রবেশপথের মাঝে ছয় মাসের ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

যশোরের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দুটি প্রবেশপথের মাঝখানে সড়কের পাশে পাঁচ থেকে ছয় মাস বা তারও বেশি সময় ধরে জমে আছে ময়লা-আবর্জনা। দীর্ঘদিনের বর্জ্য জমে সেখানে তৈরি হয়েছে ময়লার ভাগাড়, ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। এতে ভোগান্তিতে পড়ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ওই সড়ক দিয়ে চলাচলকারী পথচারীরা।

সড়কের পাশে দীর্ঘদিন ধরে বর্জ্য জমে থাকায় পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ ও শিক্ষার্থীদের আবাসস্থলের কাছাকাছি এমন পরিস্থিতিতে স্বাভাবিক চলাচল ও বসবাসের পরিবেশ ব্যাহত হচ্ছে। দুর্গন্ধের কারণে অনেক শিক্ষার্থী ওই সড়ক এড়িয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরের রাস্তা ব্যবহার করছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের আশপাশের বিভিন্ন হোটেলের মালিকেরা ড্রামে করে ময়লা-আবর্জনা এনে রাতের আঁধারে ওই স্থানে ফেলে যান। এছাড়া আশপাশের বিভিন্ন মেসে কর্মরত অনেকে বালতিতে করে গৃহস্থালি বর্জ্য সেখানে ফেলছেন। বিভিন্ন উৎস থেকে নিয়মিত বর্জ্য জমতে থাকায় ভাগাড়টি ক্রমেই বড় হচ্ছে।

শিক্ষার্থীদের দাবি, দ্রুত ময়লা অপসারণের পাশাপাশি কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে ওই স্থানে আবার ময়লার ভাগাড় গড়ে উঠতে না পারে।

বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকিব ইকবাল বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের পাশে অবস্থিত ময়লার ভাগাড়ের কারণে চরম স্বাস্থ্য ও পরিবেশগত সমস্যার সম্মুখীন হচ্ছি। এটি আমাদের প্রতিনিয়ত ভোগাচ্ছে। এমনকি দুর্গন্ধ ও পরিবেশদূষণ শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। তাই শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে দ্রুত ময়লার ভাগাড়টি অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।”

শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ বিশ্বাস বলেন, “আমরা বন্ধুরা ওই রাস্তা দিয়ে চলাচলের সময় ময়লার ভাগাড়ের দুর্গন্ধের কারণে পাশ দিয়ে যেতে পারি না। ফলে বাধ্য হয়ে গেটের ভেতরের রাস্তা ব্যবহার করতে হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদারকিতে ওই স্থানে ময়লা ফেলা বন্ধ করা হলে আমরা স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘ্নে চলাচল করতে পারব।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হামিদুর রহমান বলেন, “আমি ইতোমধ্যে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। যেহেতু এটি পরিবেশসংক্রান্ত বিষয়, তাই পরিবেশ কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে বিষয়টি পাঠিয়েছি।”

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মঞ্জুরুল হক বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত আছি। যত দ্রুত সম্ভব ওই স্থানে যারা ময়লা-আবর্জনা ফেলছেন, তাদের সঙ্গে আলোচনা করে সমস্যাটি সমাধানের চেষ্টা করব। যেহেতু স্থানটি বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে, তাই সেখানে সরাসরি বল প্রয়োগ করে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। তবে স্থানটি আমাদের শিক্ষার্থীদের নিয়মিত চলাচলের পথ হওয়ায় বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। দ্রুততম সময়ের মধ্যে সমস্যাটি সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”

শিক্ষা বিভাগের আরও খবর

লালমনিরহাটে এইচএসসিতে পাসের হার ৪৬.৭১ শতাংশ, ছয় প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
শিক্ষা

লালমনিরহাটে এইচএসসিতে পাসের হার ৪৬.৭১ শতাংশ, ছয় প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

এইচএসসি পরীক্ষার ফলাফলে লালমনিরহাট জেলায় সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৪৬ দশমিক ৭১ শতাংশ। অর্থাৎ জেলায় পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অর্ধেকের …

লোডশেডিংয়ে বিপর্যস্ত ইবি ক্যাম্পাস, সব ভবন ও হলে সৌর প্যানেল বসানোর দাবি ছাত্রদলের
শিক্ষা

লোডশেডিংয়ে বিপর্যস্ত ইবি ক্যাম্পাস, সব ভবন ও হলে সৌর প্যানেল বসানোর দাবি ছাত্রদলের

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে ঘন ঘন লোডশেডিংয়ের বিকল্প সমাধান হিসেবে সৌর প্যানেল স্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছা…

গবেষণা মাঠে সচিবালয় ঠেকাতে চতুর্থ দিনেও রাস্তায় শেকৃবির শিক্ষার্থীরা, আগারগাঁওয়ে এক ঘণ্টা যান বন্ধ
শিক্ষা

গবেষণা মাঠে সচিবালয় ঠেকাতে চতুর্থ দিনেও রাস্তায় শেকৃবির শিক্ষার্থীরা, আগারগাঁওয়ে এক ঘণ্টা যান বন্ধ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) গবেষণা মাঠ হিসেবে ব্যবহৃত পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় নির্মাণের উদ্যোগের প্রতিবাদে টানা চতুর্থ দিনের ম…

এইচএসসিতে পাস ৫২.১২ শতাংশ: ইংরেজি ও আইসিটিতে বেশি ফেল, ফেল করা বিষয়ে এক-দুই মাসে ফের পরীক্ষার সুযোগ
শিক্ষা

এইচএসসিতে পাস ৫২.১২ শতাংশ: ইংরেজি ও আইসিটিতে বেশি ফেল, ফেল করা বিষয়ে এক-দুই মাসে ফের পরীক্ষার সুযোগ

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর পাসের হ…