…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

এল ক্লাসিকো চলার সময় মিলিতাওয়ের বাড়িতে চুরি: ৩ লাখ ৫০ হাজার ইউরোর ঘড়ি-গয়না খোয়া

নিজস্ব প্রতিবেদক
এল ক্লাসিকো চলার সময় মিলিতাওয়ের বাড়িতে চুরি: ৩ লাখ ৫০ হাজার ইউরোর ঘড়ি-গয়না খোয়া
ছবি: সংগৃহীত

এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারিয়ে যখন জয়ের আনন্দে মেতেছিল রিয়াল মাদ্রিদ, তখনই চোরের হানা পড়ে দলটির ডিফেন্ডার এদের মিলিতাওয়ের বাড়িতে। ব্রাজিলীয় এই ফুটবলারের বাড়ি থেকে ঘড়ি ও গয়নাসহ প্রায় ৩ লাখ ৫০ হাজার ইউরো মূল্যের সামগ্রী চুরি হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম এল মুন্দো শনিবার এ তথ্য জানিয়েছে।

রোববার বার্সেলোনার বিপক্ষে রিয়ালের ২-১ গোলের জয়ের সময় মিলিতাও ছিলেন বেঞ্চে। সেই সুযোগে তার বাড়ির তৃতীয় তলার বাথরুমের জানালা দিয়ে ভেতরে ঢোকে দুর্বৃত্তরা।

এরপর তছনছ করা হয় তার শোবার ঘর। সেখান থেকে তারা ব্যাগ, ঘড়ি ও গয়না নিয়ে পালিয়ে যায়।

ঘটনার সময় বাড়ির নিচতলায় ছিলেন মিলিতাওয়ের পরিবারের সদস্যরা। তারা টেলিভিশনে এল ক্লাসিকো দেখছিলেন। তবে বাড়ির ভেতরে চুরির ঘটনা ঘটলেও সন্দেহজনক কিছু তাদের নজরে আসেনি।

স্পেনে সাম্প্রতিক বছরগুলোতে তারকা ফুটবলারদের বাড়িতে চুরির ঘটনা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

খেলা বিভাগের আরও খবর

খেলা

ইয়ামাল ও রাফিনিয়ার জোড়া গোলে আলাভেসকে ৬-১ ব্যবধানে উড়িয়ে শীর্ষে ফিরল বার্সেলোনা

লামিন ইয়ামাল ও রাফিনিয়া প্রত্যেকে জোড়া গোল করায় আলাভেসকে ৬-১ ব্যবধানে হারিয়ে লা লিগার শীর্ষস্থান ফিরে পেয়েছে বার্সেলোনা। শনিবার ক্যাম্প ন্যুতে এ…

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে বহিরাগতদের দখল, খেলার সুযোগ পাচ্ছেন না শিক্ষার্থীরা
খেলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে বহিরাগতদের দখল, খেলার সুযোগ পাচ্ছেন না শিক্ষার্থীরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বহিরাগতদের উপস্থিতি দিন দিন বাড়ছে। শিক্ষার্থীদের জন্য নির্ধারিত এই মাঠে বহিরাগতদের অবাধ প্রবেশ ও খেলা…

খেলা

মেক্সিকোতে ফেরারির হয়ে প্রথম পোল হ্যামিল্টনের, ক্যারিয়ারের রেকর্ড ১০৫তম পোল

মেক্সিকো সিটি গ্রাঁ প্রিতে ফেরারির হয়ে প্রথম পোল পজিশন পেলেন লুইস হ্যামিল্টন। শনিবারের বাছাই পর্বে সেরা সময় গড়ে রোববারের মূল রেসে সবার সামনে থেকে শ…

খেলা

বোলার হান্টে প্রতিভাবান স্পিনার পেয়েছেন মুশতাক, নজরে দুই রহস্য স্পিনারও

অক্টোবরে দেশজুড়ে ‘বোলার হান্ট’ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই বোলার হান্ট শেষে দারুণ খুশি বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ। তিনি তরুণ ও …