…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

উখিয়ায় নলকূপ খননে গ্যাসের আগুন ১৫ দিনের মধ্যে কমতে পারে: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক
উখিয়ায় নলকূপ খননে গ্যাসের আগুন ১৫ দিনের মধ্যে কমতে পারে: পেট্রোবাংলা
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হয়ে ছড়িয়ে পড়া আগুন আগামী ১৫ দিনের মধ্যে স্বাভাবিকভাবে কমে আসতে পারে বলে আশা করছে কর্তৃপক্ষ। রোববার পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ অক্টোবর উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে গভীর নলকূপ বসাতে গিয়ে এক হাজার ফুট খননের পর ভূগর্ভ থেকে হঠাৎ গ্যাস বের হতে থাকে এবং একপর্যায়ে আগুন ধরে যায়।

তবে নির্ধারিত সময়ে আগুনের প্রবাহ হ্রাস না পেলে বিশেষজ্ঞ দলের সহায়তায় বিকল্প উপায়ে আগুন নেভানোসহ গ্যাস নির্গমন বন্ধের উদ্যোগ নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঘটনার পরপরই বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) দুজন ভূতত্ত্ববিদকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। তাঁরা সেখানে অবস্থান করে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আগুন যাতে আশপাশে ছড়িয়ে না পড়ে, সে জন্য আপাতত গ্যাস উন্মুক্তভাবে বের হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।

নিরাপত্তা সতর্কতা হিসেবে ইতিমধ্যে ঘটনাস্থলের চারপাশের ১০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন।

একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে পেট্রোবাংলা, বাপেক্স ও স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক যৌথ নজরদারি চালাচ্ছে।

এদিকে ওই এলাকায় প্রাকৃতিক গ্যাসের সম্ভাব্য মজুত নিরূপণে ভূতাত্ত্বিক জরিপ ও টু-ডি সিসমিক জরিপসহ প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে এ ঘটনায় স্থানীয় জনসাধারণকে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ থাকবে ৪ থেকে ৭ নভেম্বর, কমবে গ্যাস সরবরাহ

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ নভেম্বর সকাল থেকে ৭ নভেম্বর বিকেল পর্যন্ত গ্যাস সরবরাহ ব…

জাতীয়

কক্সবাজারে স্বেচ্ছাসেবক লীগের সাবেক জেলা সভাপতি একরামুল হুদাকে আটক করেছে ডিবি পুলিশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট একরামুল হুদাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুল…

জাতীয়

নভেম্বরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের পরিকল্পনা: বিমানমন্ত্রী

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর আগামী মাসে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ব…

পাবনার কাশিনাথপুরে জাতীয় যুব দিবসে বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা, অংশ নিল ৮ প্রতিষ্ঠানের ৭০ শিক্ষার্থী
জাতীয়

পাবনার কাশিনাথপুরে জাতীয় যুব দিবসে বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা, অংশ নিল ৮ প্রতিষ্ঠানের ৭০ শিক্ষার্থী

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। তরুণ প্রজন্মকে স…