…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

বাঁশখালীতে সিএনজিতে মাইক বাঁধিয়ে শেখ হাসিনার দেশে ফেরার প্রচার, ভিডিও ছড়িয়ে পড়ল সামাজিক মাধ্যমে

নিজস্ব প্রতিবেদক
বাঁশখালীতে সিএনজিতে মাইক বাঁধিয়ে শেখ হাসিনার দেশে ফেরার প্রচার, ভিডিও ছড়িয়ে পড়ল সামাজিক মাধ্যমে
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে সিএনজিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) বিকালে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, রবিবার দুপুর ২টা থেকে বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের বিভিন্ন সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে এই কর্মসূচি চালানো হয়। অটোরিকশাটিতে ব্যানারও লাগানো ছিল।

ছড়িয়ে পড়া ভিডিওটির দৈর্ঘ্য ২ মিনিট ৫৬ সেকেন্ড। ভিডিওতে দেখা যায়, অটোরিকশায় থাকা মাইকে আগে থেকে ধারণ করা বক্তব্য প্রচার করা হচ্ছে।

মাইকিং কর্মসূচির আয়োজক হিসেবে উল্লেখ করা হয়েছে ‘বাঁশখালী উপজেলা ছাত্রলীগ, চট্টগ্রাম দক্ষিণ’-এর নাম।

এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, মাইকিংয়ের বিষয়টি তিনি জানেন না; খোঁজ নিয়ে জানাবেন।

রাজনীতি বিভাগের আরও খবর

লংমার্চ নিয়ে ক্ষমতাসীন বিএনপির অবস্থান: বাধা নয়, নৈরাজ্য হলে রাজনৈতিক মোকাবিলা
রাজনীতি

লংমার্চ নিয়ে ক্ষমতাসীন বিএনপির অবস্থান: বাধা নয়, নৈরাজ্য হলে রাজনৈতিক মোকাবিলা

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনসহ সাত দফা দাবিতে ঢাকা থেকে বিভাগীয় পর্যায়ে লংমার্চ পালন করছ…

‘জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই, বিএনপি-আওয়ামী লীগ মন্ত্রিত্বের অফার দিয়েছিল’: চরমোনাই পীর
রাজনীতি

‘জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই, বিএনপি-আওয়ামী লীগ মন্ত্রিত্বের অফার দিয়েছিল’: চরমোনাই পীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোট করার সম্ভাবনা নেই বলে ইঙ্গিত দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। …

রাজনীতি

বিএনপি-আওয়ামী লীগ আসন-মন্ত্রিত্বের প্রস্তাব দিয়েছিল, আমরা লোভ করিনি: বরিশালে চরমোনাই পীর

বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলই সংসদীয় আসন ও মন্ত্রিত্বের প্রস্তাব দিয়ে তাঁদের জোটে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছিল বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংল…

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি অবিলম্বে মানতে হবে, গ্রেপ্তারদের মুক্তি দাবি ট্রেড ইউনিয়ন ফেডারেশনের
রাজনীতি

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি অবিলম্বে মানতে হবে, গ্রেপ্তারদের মুক্তি দাবি ট্রেড ইউনিয়ন ফেডারেশনের

গার্মেন্টস শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি অবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ)। একই সঙ্গে বেসরকারি শিল্প-কারখানায়…