…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আমেরিকা › খবর
আমেরিকা

মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে হামলার জন্য ট্রাম্পকে চাপ নেতানিয়াহুর, কূটনীতিতে সময় দেওয়ার পক্ষে ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে হামলা চালাতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস স্থানীয় সময় রোববার (১ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, গত শনিবার নেতানিয়াহু ও ট্রাম্প ফোনে কথা বলেন। এ সময় তাদের মধ্যে ইরানের সঙ্গে সর্বশেষ আলোচনার পরিস্থিতি নিয়ে কথা হয়।

নেতানিয়াহু তখন ট্রাম্পকে আহ্বান জানান, নির্বাচনের পরপরই যেন হামলা শুরু করা হয়। তবে ট্রাম্প কূটনীতিকে সময় দেওয়ার পক্ষে মত দেন। আগামীকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হবে।

ইসরায়েলি সূত্র এক্সিওসকে বলেছেন, ট্রাম্প ও নেতানিয়াহুর ফোনালাপটি ছিল ‘কঠোর’। অপরদিকে মার্কিন সূত্র বলেছেন, তাদের মধ্যে ‘সরাসরি’ কথাবার্তা হয়েছে।

পরবর্তীতে রোববার দিনের শেষে ট্রাম্প নিশ্চিত করেন, নেতানিয়াহুর সঙ্গে তার কথা হয়েছে। তবে আলোচনাটিকে তিনি ভালো হিসেবে অভিহিত করেন এবং জানান, তারা দুজন ইরান নিয়েও কথা বলেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর জুনে পাকিস্তানের মধ্যস্থতায় লড়াই থামে। এ সময় মার্কিনি ও ইরানিদের মধ্যে একটি চুক্তিও হয়েছিল। তবে এটি সফলতার মুখ দেখেনি।

গত আট মাস ধরে প্রেসিডেন্ট ট্রাম্প ইরান বিষয়ে দুই পথে হেঁটেছেন। প্রথমত তিনি ইরানে হামলা চালিয়েছেন। দ্বিতীয়ত তিনি ইরানের সঙ্গে চুক্তি করে হরমুজ প্রণালি খোলার চেষ্টা করছেন।

গতকাল এক জনসভায় ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে তাদের চুক্তি নিয়ে ভালো আলোচনা চলছে। তবে একই সময় তিনি আবার জানান, ইরানের পিকঅ্যাক্স পাহাড়সহ আরও কয়েক জায়গায় হয়তো তাদের হামলা চালানো হতে পারে।

আমেরিকা বিভাগের আরও খবর

এনএফএলে ঈগলসের টানা ষষ্ঠ হার, ১০-০ এগিয়ে থেকেও ওয়াশিংটনের কাছে ২৭-১০ ব্যবধানে পরাজয়
আমেরিকা

এনএফএলে ঈগলসের টানা ষষ্ঠ হার, ১০-০ এগিয়ে থেকেও ওয়াশিংটনের কাছে ২৭-১০ ব্যবধানে পরাজয়

যুক্তরাষ্ট্রের এনএফএলে ফিলাডেলফিয়া ঈগলসের পতন চলছেই। রোববার রাতের ম্যাচে ওয়াশিংটন কমান্ডার্সের কাছে ২৭-১০ ব্যবধানে হেরেছে দলটি, যা তাদের টানা ষষ্ঠ প…

আমেরিকা

ট্রাম্পের মনোনীত প্রার্থীকে চ্যালেঞ্জ: সাউথ ক্যারোলাইনায় রিপাবলিকানদের ‘রাইট-ইন রালফ’ আন্দোলন

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে মধ্যবর্তী নির্বাচনের আগে নিজ দলের ভেতরেই বিভক্তি দেখা দিয়েছে রিপাবলিকান শিবিরে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্…

আমেরিকা

ট্রাম্পকে ভোট দেওয়া মিশিগানের মুসলিমদের একাংশের অভিযোগ: সমর্থনের পরও ইসলামবিদ্বেষের শিকার হচ্ছেন তাঁরা

যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জয়ী করতে ভূমিকা রাখা মিশিগানের মুসলিম ভোটারদের একটি অংশ এখন নিজেদের ধর্মীয় পরিচয় …

আমেরিকা

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রেকর্ড স্বতন্ত্র ভোটার, তবু দুই দলের বাইরে জয় কঠিন

যুক্তরাষ্ট্রে মঙ্গলবারের বহুল আলোচিত মধ্যবর্তী নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন আমেরিকানরা। রেকর্ডসংখ্যক ভোটার নিজেদের স্বতন্ত্র বা নির্দলীয় হিসেবে পরিচয় …