…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত স্থগিত করলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

সারা দেশের ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিল করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার (২ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট পারভেজ হোসেন।

এর আগে গত ১৯ অক্টোবর সারা দেশের ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডির কমিটি বাতিল করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) কর্তৃপক্ষ।

ইআবির রেজিস্ট্রার অধ্যাপক ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত ৪৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ইআবির অধীনে পরিচালিত ফাজিল ও কামিল মাদরাসাগুলোর গভর্নিং বডি কমিটি বাতিল করা হলো।

আদেশে আরও বলা হয়, অ্যাডহক কমিটি গঠনের লক্ষ্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় তৃতীয় সংবিধি-২০২৩ (খ) এর ধারা (১) খ (১), (৩) মোতাবেক সভাপতি হিসেবে জেলা সদরে অবস্থিত মাদরাসায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা সদরের বাইরে অবস্থিত মাদরাসার ক্ষেত্রে অতিরিক্ত জেলা প্রশাসক এবং বিদ্যোৎসাহী সদস্য হিসেবে জেলা পর্যায়ে জেলা শিক্ষা অফিসার ও উপজেলা পর্যায়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে মনোনয়ন প্রদান করা হলো।

মাদরাসাগুলোকে দ্রুততম সময়ের মধ্যে বিধি অনুযায়ী নির্ধারিত ফরমে অ্যাডহক কমিটি অনুমোদনের প্রস্তাব প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয় ওই অফিস আদেশে।

শিক্ষা বিভাগের আরও খবর

অভাবের সংসার জয় করে এইচএসসিতে জিপিএ-৫ কুড়িগ্রামের যমজ বোন রহিমা ও রাবেয়ার
শিক্ষা

অভাবের সংসার জয় করে এইচএসসিতে জিপিএ-৫ কুড়িগ্রামের যমজ বোন রহিমা ও রাবেয়ার

অভাব-অনটনের সংসারে পড়ালেখার খরচ জোগাতে হয়েছে সংগ্রাম। সেই প্রতিকূলতার মধ্যেও দমে যাননি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যমজ দুই বোন রহিমা সরদার ও রাবেয…

পরীক্ষায় অসদুপায়: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
শিক্ষা

পরীক্ষায় অসদুপায়: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ২৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাস্তিপ্রাপ্ত…

শিক্ষা

চীনা সরকারি বৃত্তি পেলেন বুটেক্সের পাঁচ সাবেক শিক্ষার্থী, পড়ছেন ডংহুয়া ও উহানে

উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে প্রতিবছর বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেয় চীন সরকার। এর মধ্যে অন্যতম চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ (সিজিএস), যা …

শিক্ষা

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় সদরের কাছে স্থাপনের দাবিতে মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা সদর-সংলগ্ন পূর্বনির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে মশাল মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশ…