…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

আখতারুজ্জামানের জামিন আপিল বিভাগেও বহাল, রাষ্ট্রপক্ষের আবেদনে 'নো অর্ডার'

নিজস্ব প্রতিবেদক

সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনে সোমবার (২ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত 'নো অর্ডার' আদেশ দেন।

এর আগে রবিবার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ আখতারুজ্জামানকে জামিন দিয়েছিলেন।

তারও আগে গত ২৬ অক্টোবর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক মো. সাদেকীন হাবিব বাপ্পী তাঁর জামিন নামঞ্জুর করেছিলেন।

গত ২ অক্টোবর বিকালে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

পরদিন জিজ্ঞাসাবাদের জন্য আদালত তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৪ অক্টোবর তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১ অক্টোবর বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়া নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়; একপর্যায়ে তা হুমকি-ধমকিতে গড়ায়।

পরে বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়।

চেম্বার আদালতের 'নো অর্ডার' আদেশের ফলে হাইকোর্টের দেওয়া জামিনের আদেশই বলবৎ থাকল।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

সাভার-আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে দেশি-বিদেশি চক্রান্ত দেখছে পুলিশ, সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি
আইন ও অপরাধ

সাভার-আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে দেশি-বিদেশি চক্রান্ত দেখছে পুলিশ, সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

ঢাকার সাভার ও আশুলিয়ায় পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন এবং দেশি-বিদেশি …

সালমান এফ রহমান ও ছেলেসহ ৩১ জনের বিরুদ্ধে দুদকের তিন মামলা: ১ হাজার ১২১ কোটি টাকা আত্মসাতের প্রমাণ, ঋণ নিয়ে পাচারের অভিযোগ ৩৬ হাজার কোটি
আইন ও অপরাধ

সালমান এফ রহমান ও ছেলেসহ ৩১ জনের বিরুদ্ধে দুদকের তিন মামলা: ১ হাজার ১২১ কোটি টাকা আত্মসাতের প্রমাণ, ঋণ নিয়ে পাচারের অভিযোগ ৩৬ হাজার কোটি

সাবেক প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, তার ছেলে এ এস এফ রহমান ও ব্যাংক কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলার অনুমোদন দিয়ে…

পঞ্চগড়ে ট্রেনে পরিচয়ের পর নারীকে ধর্ষণ ও হত্যা: রিফাত বিন সাজ্জাদের মৃত্যুদণ্ড
আইন ও অপরাধ

পঞ্চগড়ে ট্রেনে পরিচয়ের পর নারীকে ধর্ষণ ও হত্যা: রিফাত বিন সাজ্জাদের মৃত্যুদণ্ড

ট্রেনে পরিচয়ের সূত্র ধরে এক নারীকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ ও হত্যার পর মরদেহ রেললাইনে ফেলে রাখার মামলায় মো. রিফাত বিন সাজ্জাদ (২৩) নামের এক যুবককে…

আইন ও অপরাধ

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপের চার দিনের রিমান্ড

বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার তাঁর 'জুনিয়র বন্ধু' আহমেদ শাহরিয়ার রেজা দী…