…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

২০২৭ সালে সরকারি ছুটি মোট ২৯ দিন, মন্ত্রিসভার বৈঠকে তালিকা অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
২০২৭ সালে সরকারি ছুটি মোট ২৯ দিন, মন্ত্রিসভার বৈঠকে তালিকা অনুমোদন
ছবি: সংগৃহীত

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটির (শুক্র ও শনিবার) সঙ্গে মিলে গেছে, সেগুলো বাদ দিলে কার্যকর সরকারি ছুটি দাঁড়াবে ২২ দিনে।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৬তম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে সিদ্ধান্তগুলো তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। একই বৈঠকে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন ও সরকারি ক্রয়সংক্রান্ত আইনের সংশোধনী খসড়ার চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০২৭ সালের অনুমোদিত তালিকায় জাতীয় দিবস ও বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটি রাখা হয়েছে। এর মধ্যে চার দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে, অর্থাৎ দুটি শুক্রবার ও দুটি শনিবার সাধারণ ছুটির মধ্যে পড়েছে।

এ ছাড়া বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে নির্বাহী আদেশে আরও ১৪ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটি রয়েছে, অর্থাৎ একটি শুক্রবার ও দুটি শনিবার নির্বাহী আদেশের ছুটির সঙ্গে মিলে গেছে।

অনুমোদিত তালিকা অনুযায়ী, বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে প্রজাতন্ত্রের কর্মচারীরা বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম ও দেশের অন্যান্য এলাকায় কর্মরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি কর্মচারীরা প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ উৎসব উদযাপনের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি পাবেন।

একই বৈঠকে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে এর আগে ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছিল। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী জারি করা অধ্যাদেশ জাতীয় সংসদের মাধ্যমে আইনে পরিণত করার বাধ্যবাধকতা রয়েছে। সেই লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের উদ্যোগে প্রণীত খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয় এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকে ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়াও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। সরকারি ক্রয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি, সম-আচরণ ও অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করতে এই সংশোধন আনা হচ্ছে। সংশোধনীতে দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণ, নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তা, নারী এবং সুযোগবঞ্চিত দরপত্রদাতাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

এ ছাড়া উন্মুক্ত দরপত্র পদ্ধতির আধুনিকায়ন, সীমিত দরপত্র পদ্ধতির অধিকতর প্রয়োগ, পেশাগত অসদাচরণসংক্রান্ত বিধান স্পষ্ট করা এবং রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে বিকল্প ক্রয় ব্যবস্থার সংস্থান রাখার বিষয়ও সংশোধনীতে রয়েছে।

ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকারি ক্রয়সংক্রান্ত মূল আইনটি এর আগে ছয় দফায় সংশোধন করা হয়েছে। সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়। সেই অধ্যাদেশকে আইনে রূপান্তরের লক্ষ্যে নতুন খসড়া তৈরি করা হয়েছে। জনমত যাচাইয়ের জন্য খসড়াটি বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) ও বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে মন্ত্রিসভা খসড়াটির চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

১৩ সিটি করপোরেশনে শুরু হলো ব্যাটারিচালিত ই-রিকশার নিবন্ধন

এখন থেকে নিবন্ধন নিয়ে রাজধানীসহ দেশের সিটি করপোরেশন এলাকায় চলাচল করতে পারবে ব্যাটারিচালিত অটোরিকশা। আইনি প্রক্রিয়ার মাধ্যমে এসব যানবাহনকে নিয়ন্ত্র…

রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ৭২ কেজির তিন মাছ, কাতারপ্রবাসীর কাছে বিক্রি ১ লাখ ৬০ হাজারে
জাতীয়

রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ৭২ কেজির তিন মাছ, কাতারপ্রবাসীর কাছে বিক্রি ১ লাখ ৬০ হাজারে

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া দুটি কাতল ও একটি বাঘাইড় মাছ ১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছ তিনটির মোট ওজন ৭২ কেজি।…

জাতীয়

গঙ্গা চুক্তি নবায়নে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে, আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার আগে ন…

রক্ষীবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছিল আওয়ামী লীগ, জুলাই জাদুঘরের সেমিনারে বক্তারা
জাতীয়

রক্ষীবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছিল আওয়ামী লীগ, জুলাই জাদুঘরের সেমিনারে বক্তারা

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, ১৯৭২ সালের পর আওয়ামী লীগ রক্ষীবাহিনীকে বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর নিপীড়ন এবং …