মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ: আশুলিয়ায় অন্তত ৬০ কারখানায় সাধারণ ছুটি
মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ায় অন্তত ৬০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম সকাল ১১টার দিকে জানান, সব কারখানাই খোলা ছিল। পরবর্তীতে শ্রমিকরা বের হয়ে যাওয়ায় এখন পর্যন্ত আনুমানিক ৬০টি ফ্যাক্টরিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
তিনি জানান, নরসিংহপুর ও নিশ্চিন্তপুরে কোনো রাস্তাই অবরোধ করতে পারেনি বিক্ষোভকারীরা। পুলিশ ফোর্স প্রয়োগ করে সব রাস্তা চলমান রেখেছে; কেউ রাস্তা অবরোধ করতে পারেনি।



