…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

দিঘলিয়ায় মুড়ির প্যাকেটে বিস্ফোরণ, জামায়াত নেতা মনিরুল ইসলাম আহত

নিজস্ব প্রতিবেদক
দিঘলিয়ায় মুড়ির প্যাকেটে বিস্ফোরণ, জামায়াত নেতা মনিরুল ইসলাম আহত
ছবি: সংগৃহীত

খুলনার দিঘলিয়া উপজেলায় ঘরের মধ্যে বিস্ফোরণে জামায়াত নেতা এম এম মনিরুল ইসলাম (৬৩) আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর পৌনে ছয়টার দিকে উপজেলার সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে তার নিজের বাড়িতে এ ঘটনা ঘটে। বিকট শব্দে বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সেনহাটি ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের একটি ইউনিটের সভাপতি এম এম মনিরুল ইসলাম ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফিরে দরজার সামনে পলিথিনের প্যাকেটে মোড়ানো মুড়ি দেখতে পান।

কেউ ভুল করে বাইরে রেখে গেছে ভেবে তিনি প্যাকেটটি ঘরের ভেতরে নিয়ে রাখেন। প্যাকেটটি ঘরের মেঝেতে রাখার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং ঘরের আসবাবপত্রে আগুন ধরে যায়।

স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহত জামায়াত নেতাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরুপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ঘটনাটি রহস্যজনক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নেপথ্যের কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

যশোরে মাকে বঁটি দিয়ে হত্যার অভিযুক্ত শিক্ষক মামুনুর রশিদের কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
আইন ও অপরাধ

যশোরে মাকে বঁটি দিয়ে হত্যার অভিযুক্ত শিক্ষক মামুনুর রশিদের কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

যশোরে বঁটির কোপে মায়ের মাথা বিচ্ছিন্ন করে হত্যার ঘটনায় গ্রেপ্তার শিক্ষক মামুনুর রশিদ (৪৫) কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খুলনা মেডিক্য…

খুলনায় চাঁদাবাজিতে অতিষ্ঠ চিকিৎসক-ব্যবসায়ীরা, ১০ মাসে ৭৫ খুন
আইন ও অপরাধ

খুলনায় চাঁদাবাজিতে অতিষ্ঠ চিকিৎসক-ব্যবসায়ীরা, ১০ মাসে ৭৫ খুন

খুলনা নগরীর কমার্স কলেজের পাশে এক চিকিৎসকের কাছে ৩ কোটি টাকা চাঁদা দাবি করেছিল এই অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী সংগঠন ‘বি কোম্পানি’। ভয়ে থানায় কোনো অভিযোগ…

আইন ও অপরাধ

খুলনায় ১২ দিনে সাত খুন, রূপসার নদীর চরে মিলল দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ

খুলনায় সহিংসতার ধারাবাহিকতা কোনোভাবেই থামছে না। সর্বশেষ রূপসা উপজেলার আঠারোবেকি নদীর চরে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। সব মিলিয়ে গত ১২ দিন…

খুলনার রূপসায় আঠারোবাঁকী নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার, মাথায় রক্তাক্ত ক্ষত
আইন ও অপরাধ

খুলনার রূপসায় আঠারোবাঁকী নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার, মাথায় রক্তাক্ত ক্ষত

খুলনার রূপসা উপজেলায় আঠারোবাঁকী নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার আইচগাতী ইউনিয়নের মোছাব্বরপুর গ্রামের…