…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

শ্রমিক আন্দোলনে সহিংসতার দায় জামায়াত আমির এড়াতে পারেন না, বললেন রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক
শ্রমিক আন্দোলনে সহিংসতার দায় জামায়াত আমির এড়াতে পারেন না, বললেন রাশেদ খাঁন
ছবি: সংগৃহীত

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগের অপতৎপরতার দায় জামায়াতের আমির এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক ইসরাইল হোসেনের জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি অবশ্যই সংহতি আছে। এই শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে যে আওয়ামী সহিংসতা, সেটির দায় জামায়াতের আমির এড়াতে পারেন না। তারা যে দাবি নিয়ে লংমার্চ করছেন, সেই দাবি ইতিমধ্যে সরকার বাস্তবায়ন শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন।

রাশেদ খাঁন বলেন, লংমার্চে জামায়াতের আমির বলেছিলেন, দাবি আদায় না হলে সবকিছু তছনছ করে দেওয়া হবে। তাঁর ভাষায়, জামায়াত আমিরের এই বক্তব্যের পরই গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ-ছাত্রলীগ তছনছ শুরু করেছে। বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য গার্মেন্টসশিল্প পুড়িয়ে দেওয়া হচ্ছে বলেও তিনি বলেন।

আমার দেশ পত্রিকা ছেঁড়ার বিষয়ে তিনি বলেন, আমার দেশ একসময় তাদের পত্রিকা ছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর জামায়াতকে ক্ষমতায় আনতে নানা রকম ন্যারেটিভ তাদের পত্রিকায় প্রকাশ করতে লাগল। তাঁর ভাষায়, আমার দেশ এখন জামায়াতের মুখপাত্র এবং এর হাউসকে এখন মানুষ জামায়াতের প্রোপাগান্ডা হাউস বলছে।

তিনি আরও বলেন, জামায়াতের নেতা মিয়া গোলাম পরওয়ার ভারতের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন এবং এ-সংক্রান্ত তথ্য তিনি সামনে হাজির করেছেন। এই বৈঠকের তথ্য মিথ্যা হলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করার চ্যালেঞ্জও দিয়েছেন তিনি। তিনি বলেন, তিনি একটি মিথ্যা ন্যারেটিভ ছিঁড়েছেন, একটি অসত্য ছিঁড়েছেন এবং তাঁর বিরুদ্ধে যে আওয়ামী লীগ ট্যাগিং করা হয়েছে, তিনি সেই ট্যাগিং ছিঁড়েছেন।

গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে রাশেদ খাঁন বলেন, দেশে জ্বালানি ও গ্যাসের সংকট রয়েছে। সরকার বিকল্প পন্থায় এ সংকট মোকাবিলার চেষ্টা করছে। আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কোনো ধরনের গ্যাসের কূপ খনন বা গ্যাস অনুসন্ধান করা হয়নি। বাজারের সিন্ডিকেট সরকারকে নানাভাবে অসহযোগিতা করছে। গ্যাসের এই সমস্যা সমাধান হলে সরকার গ্যাসের মূল্য নির্ধারণ করবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, বিএনপি সরকারকে দুটি অপশক্তি মোকাবিলা করে দেশ পরিচালনা করতে হচ্ছে। একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি সরকারকে ব্যর্থ করতে অপচেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনিসহ অন্যরা।

রাজনীতি বিভাগের আরও খবর

শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকলে দায় সরকারের, পাবনায় বললেন নাহিদ ইসলাম
রাজনীতি

শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকলে দায় সরকারের, পাবনায় বললেন নাহিদ ইসলাম

সরকার সঠিক সময়ে পরিকল্পনা নিতে ব্যর্থ হওয়ায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন বড় আকার ধারণ করেছে। শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটে থাকলে তার …

শ্রমিক সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগে শ্রমমন্ত্রীর পদত্যাগ দাবি জনরাষ্ট্র আন্দোলনের
রাজনীতি

শ্রমিক সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগে শ্রমমন্ত্রীর পদত্যাগ দাবি জনরাষ্ট্র আন্দোলনের

দেশে চলমান পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে শ্রমিক সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ তুলে শ্রমমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন। স…

জনগণের অধিকার ফিরে না আসা পর্যন্ত লড়াই চলবে: মুক্ত আখতারুজ্জামানের সংবর্ধনায় জামায়াত আমির শফিকুর রহমান
রাজনীতি

জনগণের অধিকার ফিরে না আসা পর্যন্ত লড়াই চলবে: মুক্ত আখতারুজ্জামানের সংবর্ধনায় জামায়াত আমির শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের অধিকার, সাধারণ যাত্রী ও প্রবাসীদের ন্যায্য অধিকার প্র…

ঠাকুরগাঁও-১ আসনে শপথ নিলেন মির্জা ফয়সল আমিন, ব্যাংকার থেকে সংসদ সদস্য
রাজনীতি

ঠাকুরগাঁও-১ আসনে শপথ নিলেন মির্জা ফয়সল আমিন, ব্যাংকার থেকে সংসদ সদস্য

জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফয়সল আমিন। মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে সংসদীয় আসন-৩ (ঠাকুরগাঁও-১) এর সংস…