…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকলে দায় সরকারের, পাবনায় বললেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকলে দায় সরকারের, পাবনায় বললেন নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

সরকার সঠিক সময়ে পরিকল্পনা নিতে ব্যর্থ হওয়ায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন বড় আকার ধারণ করেছে। শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটে থাকলে তার দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে পাবনা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, সরকার গত ৮ মাসে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি। সাধারণ মানুষ আজ অতিষ্ঠ হয়ে উঠেছে। দফায় দফায় এলপিজি গ্যাসের দাম বাড়ানো হচ্ছে; মানুষের নাভিশ্বাস উঠে গেছে। নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিও বাস্তবায়ন করেনি সরকার। তাঁর ভাষায়, এই সরকারের ওপর জনগণের আর আস্থা নেই এবং সরকারের ব্যর্থতা ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে রাজপথে নেমে আসতে হবে।

শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে যৌক্তিক উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, শ্রমিকদের সঙ্গে সরকারের আলোচনা করা উচিত ছিল। সঠিক সময়ে উদ্যোগ নিতে সরকার ব্যর্থ হয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে এনসিপি থাকবে বলেও তিনি জানান।

অতীতে শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলনকে যৌক্তিক বলা হলেও এখন কেন বিএনপি তাদের ন্যায্য দাবির পক্ষে অবস্থান নিচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তিনি।

নাহিদ বলেন, ফ্যাসিস্টরা দেশে নৈরাজ্য সৃষ্টি করলে এর দায় সরকারকেই নিতে হবে। বিরোধীদলের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। অথচ যারা দেশের শত্রু, জাতির শত্রু, তাদের ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে সরকারের তেমন তৎপরতা দেখা যাচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন।

বিএনপির সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, সারা দেশে আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বিএনপি। সারের ডিলারশিপ দেওয়া হয়েছে বিএনপি ও তাদের সমর্থিত লোকদের; অন্যরা পায়নি। ফ্যামিলি কার্ড করে কোটি কোটি টাকা দলীয় নেতাকর্মীদের দিয়ে তছরুপ করছে বিএনপি বলেও তিনি অভিযোগ করেন।

গঙ্গা পানিবণ্টন চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, সরকারের ব্যর্থতার কারণে গঙ্গা চুক্তি করা সম্ভব হচ্ছে না। পানির ন্যায্য হিস্যার দাবিতে ডিসেম্বর মাসে এনসিপি রাজপথে আন্দোলন করবে।

নাহিদ ইসলাম বলেন, সরকার যদি পোশাক শ্রমিকদের আন্দোলন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তাহলে তাঁদের বলতে পারেন। তাঁর ভাষায়, তাঁরা জানেন কীভাবে আন্দোলন করতে হয় ও আন্দোলন নিয়ন্ত্রণ করতে হয়।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, তাঁরা জামায়াতের জোটে আছেন, তবে স্থানীয় সরকার নির্বাচন তাঁরা আলাদা এককভাবে করবেন। ডিসেম্বরে দেশে কোনো পরিস্থিতির অবনতি হলে তার দায় সরকারকেই নিতে হবে। ডিসেম্বর মাসে এনসিপি রাজপথে থাকবে এবং জনগণের অধিকার ও দেশের স্বার্থে আন্দোলন চলবে বলেও তিনি জানান।

পরে পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পরিকল্পনা বিষয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন এনসিপি নেতারা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকার।

রাজনীতি বিভাগের আরও খবর

শ্রমিক আন্দোলনে সহিংসতার দায় জামায়াত আমির এড়াতে পারেন না, বললেন রাশেদ খাঁন
রাজনীতি

শ্রমিক আন্দোলনে সহিংসতার দায় জামায়াত আমির এড়াতে পারেন না, বললেন রাশেদ খাঁন

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগের অপতৎপরতার দায় জামায়াতের আমির এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁ…

শ্রমিক সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগে শ্রমমন্ত্রীর পদত্যাগ দাবি জনরাষ্ট্র আন্দোলনের
রাজনীতি

শ্রমিক সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগে শ্রমমন্ত্রীর পদত্যাগ দাবি জনরাষ্ট্র আন্দোলনের

দেশে চলমান পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে শ্রমিক সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ তুলে শ্রমমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন। স…

জনগণের অধিকার ফিরে না আসা পর্যন্ত লড়াই চলবে: মুক্ত আখতারুজ্জামানের সংবর্ধনায় জামায়াত আমির শফিকুর রহমান
রাজনীতি

জনগণের অধিকার ফিরে না আসা পর্যন্ত লড়াই চলবে: মুক্ত আখতারুজ্জামানের সংবর্ধনায় জামায়াত আমির শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের অধিকার, সাধারণ যাত্রী ও প্রবাসীদের ন্যায্য অধিকার প্র…

ঠাকুরগাঁও-১ আসনে শপথ নিলেন মির্জা ফয়সল আমিন, ব্যাংকার থেকে সংসদ সদস্য
রাজনীতি

ঠাকুরগাঁও-১ আসনে শপথ নিলেন মির্জা ফয়সল আমিন, ব্যাংকার থেকে সংসদ সদস্য

জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফয়সল আমিন। মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে সংসদীয় আসন-৩ (ঠাকুরগাঁও-১) এর সংস…