…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রবাস › খবর
প্রবাস

ভাষা ও দক্ষতা প্রশিক্ষণে বিনা খরচে ইতালি যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে: মাহ্দী আমিন

নিজস্ব প্রতিবেদক

ভাষা ও দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের বিনা খরচে ইতালি যাওয়ার একটি বিশেষ সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন। খুব শিগগিরই স্বল্প পরিসরে এই প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল রিজেন্সিতে ‘ইতালিতে দক্ষ অভিবাসনের জন্য ভাষা, নাগরিক ও পেশাগত প্রশিক্ষণ’ শীর্ষক সেমিনারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র এ কথা জানান।

মাহ্দী আমিন বলেন, ইতালীয় ভাষা শিক্ষা, সুনির্দিষ্ট কর্মদক্ষতা অর্জন এবং পেশাগত সঠিক আচরণ ও মূল্যবোধ বিকাশে কার্যকর এই মডেলটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তিনি বলেন, সরকার এই পূর্ণাঙ্গ কাঠামোটিকেই জাতীয় পর্যায়ে বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতে এবং বিভিন্ন স্তরে কার্যকরভাবে বাস্তবায়ন করতে চায়।

প্রবাস বিভাগের আরও খবর

ভাষা ও দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হলে কিছু কর্মী বিনা খরচে ইতালি যেতে পারবেন: মাহদী আমিন
প্রবাস

ভাষা ও দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হলে কিছু কর্মী বিনা খরচে ইতালি যেতে পারবেন: মাহদী আমিন

ভাষা ও আনুষঙ্গিক দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে কিছু কর্মীকে বিনা খরচে ইতালি নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্য…

লন্ডনে চট্টগ্রাম উৎসব ২০২৬, সাত গুণীজনকে সম্মাননা
প্রবাস

লন্ডনে চট্টগ্রাম উৎসব ২০২৬, সাত গুণীজনকে সম্মাননা

চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দেওয়া এবং প্রবাসী চট্টগ্রামবাসীর সম্প্রীতির বন্ধন আরও দৃঢ…

জার্মানি, স্পেন ও হংকংয়ে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা
প্রবাস

জার্মানি, স্পেন ও হংকংয়ে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জার্মানিসহ তিনটি দেশে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন করে জার্ম…

প্রবাস

ঢাকায় শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়া বন্ধ করল সুইডেন দূতাবাস, যোগাযোগ করতে হবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সিতে

ঢাকায় সুইডেন দূতাবাস আর শেনজেন ভিসার কোনো আবেদন প্রক্রিয়াকরণ করছে না। সোমবার (২ নভেম্বর) দূতাবাস এক বার্তায় এই তথ্য জানিয়েছে।…