…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

নারী ক্রিকেটারদের অভিযোগ শুনতে বিসিবির স্বাধীন কমিটি, প্রধান ব্যারিস্টার রাশনা ইমাম

নিজস্ব প্রতিবেদক

নারী ক্রিকেটারদের যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগ জানানোর জন্য স্বাধীন কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমামকে প্রধান করে পাঁচ সদস্যের এই কমিটি করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার আনীতা গাজী রহমান ও জারিন মাহমুদ হোসেন। একজন সাবেক ক্রিকেটারকেও এতে যুক্ত করা হবে। তবে তাঁর নাম এখনো চূড়ান্ত হয়নি।

বোর্ডের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট কাউকে কমিটিতে না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষেত্রে অভ্যন্তরীণ প্রভাব কিংবা স্বার্থের সংঘাত যাতে না থাকে, সেটি নিশ্চিত করতে বোর্ডের কাউকে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

রাশনা ইমাম বিসিবির সর্বশেষ নির্বাচনের আগে তামিম ইকবালের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। ওই সময় নারী উইংয়ের দায়িত্বও পালন করেছেন তিনি। তাঁর স্বামী ববি হাজ্জাজ বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।

২০২৫ সালের নভেম্বরে দলের নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। তাঁর অভিযোগের পর তদন্তে নামে বিসিবি।

পরে আরও কয়েকজন ক্রিকেটার ও সংশ্লিষ্ট ব্যক্তিও নিজেদের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন। তারপর থেকেই নারী ক্রিকেটারদের হয়রানির বিষয়টি নিয়ে বাড়তি আলোচনা হচ্ছে ক্রীড়াঙ্গনে।

খেলা বিভাগের আরও খবর

রাফিনহার জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে ৩–০ ব্যবধানে হারাল বার্সেলোনা
খেলা

রাফিনহার জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে ৩–০ ব্যবধানে হারাল বার্সেলোনা

উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৩–০ গোলে হারিয়েছে বার্সেলোনা। মঙ্গলবার (৩ নভেম্বর) ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচে লামিনে …

মাঠে সংঘর্ষের পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল, তদন্তে স্পেনের পুলিশ
খেলা

মাঠে সংঘর্ষের পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল, তদন্তে স্পেনের পুলিশ

স্পেনের তেনেরিফে ক্লাবের স্ট্রাইকার হেসুস দে মিগেল মাঠে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে ভয়াবহ সংঘর্ষের একদিন পর হাসপাতালে মারা গেছেন। সোমবার (২ নভেম্বর) ত…

অতিরিক্ত সময়ে হারের পর পিকেন্সকে আরও বল দেওয়ার দাবি কাউবয়েজ মালিক জেরি জোন্সের
খেলা

অতিরিক্ত সময়ে হারের পর পিকেন্সকে আরও বল দেওয়ার দাবি কাউবয়েজ মালিক জেরি জোন্সের

অ্যারিজোনা কার্ডিনালসের কাছে অতিরিক্ত সময়ে ৩৩-৩০ ব্যবধানে হৃদয়বিদারক হারের পর ডালাস কাউবয়েজের তারকা ওয়াইড রিসিভার জর্জ পিকেন্সকে আরও বেশি বল দেওয়…

২১ বছর পর মেসিকে ছাড়াই আর্জেন্টিনার স্কোয়াড, নতুনদের ওপর আস্থা স্কালোনির
খেলা

২১ বছর পর মেসিকে ছাড়াই আর্জেন্টিনার স্কোয়াড, নতুনদের ওপর আস্থা স্কালোনির

২০০৫ সালে আকাশী-নীল জার্সিতে আন্তর্জাতিক অভিষেকের পর এই প্রথম লিওনেল মেসিকে ছাড়া পূর্ণাঙ্গ জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন …