…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে ৪৩ ধাপ এগিয়ে ৬৪৪তম যবিপ্রবি, দক্ষিণ এশিয়ায় ১৮০তম

নিজস্ব প্রতিবেদক
কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে ৪৩ ধাপ এগিয়ে ৬৪৪তম যবিপ্রবি, দক্ষিণ এশিয়ায় ১৮০তম
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সাইমন্ডসের (কিউএস) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ ৪৩ ধাপ এগিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। এবারের তালিকায় এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬৪৪তম অবস্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি।

গত বছরের র‌্যাঙ্কিংয়ে যবিপ্রবির অবস্থান ছিল ৬৮৭তম। এক বছরের ব্যবধানে ৪৩ ধাপ এগিয়ে আসাকে বিশ্ববিদ্যালয়টির অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

গত ৩ নভেম্বর কিউএস তাদের ওয়েবসাইটে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৭ সালের এই র‌্যাঙ্কিং প্রকাশ করে।

এবারের তালিকায় বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে যবিপ্রবি। দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১৮০তম।

এর আগে ২০২৪ সালের কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে যবিপ্রবি তার আগের সর্বোচ্চ অবস্থান অর্জন করেছিল, তখন অবস্থান ছিল ৫৫১ থেকে ৬০০-এর মধ্যে।

এবারের র‌্যাঙ্কিংয়ে এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকায় প্রথম স্থান অর্জন করেছে হংকং বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এবার শীর্ষস্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। অন্যদিকে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবীর বলেন, গতবারের তুলনায় এবার এশিয়া র‌্যাঙ্কিংয়ে যবিপ্রবি ৪৩ ধাপ এগিয়েছে, যা তাদের জন্য আনন্দের ও আশাব্যঞ্জক খবর। তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে অভিনন্দন জানিয়েছেন।

উপাচার্য আরও বলেন, তাদের আরও ভালো করার সুযোগ রয়েছে। সেসব ক্ষেত্র চিহ্নিত করে ভবিষ্যতে সবাই মিলে কাজ করতে চান তারা। যবিপ্রবিকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যেতে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

শিক্ষা বিভাগের আরও খবর

৩২ বছর পর শ্রেণিকক্ষে ফিরে ৫৪ বছর বয়সে এইচএসসি পাস গাজীপুরের মজনুর, পেলেন জিপিএ ৪.৬৩
শিক্ষা

৩২ বছর পর শ্রেণিকক্ষে ফিরে ৫৪ বছর বয়সে এইচএসসি পাস গাজীপুরের মজনুর, পেলেন জিপিএ ৪.৬৩

গাজীপুরের শ্রীপুর উপজেলার ভিটিপাড়া গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন মজনু ৫৪ বছর বয়সে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে চলতি বছর জিপিএ-৪.৬৩ পেয়ে উত্তীর্ণ হয…

গণতন্ত্র পুনর্গঠনে নৈতিক সমাজ গঠনে জোর ঢাবি শিক্ষার্থীদের, সিনেট ভবনে যুব নেতৃত্ব সম্মেলন
শিক্ষা

গণতন্ত্র পুনর্গঠনে নৈতিক সমাজ গঠনে জোর ঢাবি শিক্ষার্থীদের, সিনেট ভবনে যুব নেতৃত্ব সম্মেলন

গণতন্ত্র পুনর্গঠনে শুধু প্রাতিষ্ঠানিক সংস্কার নয়, নৈতিক সমাজ গঠনকেও সমান গুরুত্ব দেওয়ার পক্ষে মত দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।…

শিক্ষা

কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশে আবার শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, এশিয়ায় ১৩৬তম

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ বাংলাদেশে…

শিক্ষার্থীদের অনাস্থায় উদয়ন স্কুলের তদন্ত কমিটি থেকে সরে দাঁড়ালেন ঢাবির দুই সহকারী প্রক্টর, হবে নতুন কমিটি
শিক্ষা

শিক্ষার্থীদের অনাস্থায় উদয়ন স্কুলের তদন্ত কমিটি থেকে সরে দাঁড়ালেন ঢাবির দুই সহকারী প্রক্টর, হবে নতুন কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের যৌন হয়রানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে আপত্তিকর ছবি তৈরির অভিযোগের…