ঢাকায় কাল শুরু সাফ চ্যাম্পিয়নশিপ, ‘পাওয়ার্ড বাই’ পৃষ্ঠপোষক ওয়ালটন ফ্যান

আট বছর পর বাংলাদেশে ফিরছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর জাতীয় স্টেডিয়ামে ছয় দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ১৫তম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬, আর এই আসরের ‘পাওয়ার্ড বাই স্পন্সর’ হয়েছে ওয়ালটন ফ্যান। ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ এই ফুটবল আসর।
এবারের আসরে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে; দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর।
উদ্বোধনী দিনে বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। একই দিন রাত ৮টায় ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে ১১ নভেম্বর রাত ৮টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিকরা।
ঘরের মাঠে বাংলাদেশ দলকে ঘিরে ফুটবলপ্রেমীদের প্রত্যাশার এই আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে থাকছে ওয়ালটন ফ্যান। বাংলাদেশের নারী ও পুরুষ জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচসহ বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনে সহযোগিতার ধারাবাহিকতায় এবার সাফ চ্যাম্পিয়নশিপে যুক্ত হলো প্রতিষ্ঠানটি।
ওয়ালটন দীর্ঘদিন ধরে দেশের ফুটবলের বিভিন্ন আয়োজনের সঙ্গে সম্পৃক্ত। ২০২৫ সালের নারী ফুটবল ত্রিদেশীয় টুর্নামেন্টের কো-স্পন্সর ছিল ওয়ালটন। একইভাবে এশিয়ান কাপ বাছাইপর্ব ২০২৫–২৬-এ বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচের কো-স্পন্সর ছিল ‘ওয়ালটন বিএলডিসি ফ্যান’।
২০২৫ সালের ১৮ নভেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ–ভারত ফুটবল ম্যাচের অ্যাসোসিয়েট স্পন্সর ছিল ‘ওয়ালটন ফ্যান’। একই বছরের ৯ অক্টোবর হংকংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ–হংকং ফুটবল ম্যাচেও কো-স্পন্সর হিসেবে যুক্ত ছিল ওয়ালটন।
নারী ফুটবে ওয়ালটনের সহযোগিতার ইতিহাসও দীর্ঘ। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক ছিল প্রতিষ্ঠানটি; ওই আসরে দলের ক্রীড়াসামগ্রী কেনার জন্য অর্থ সহায়তা দেয় ওয়ালটন। পরবর্তী সময়ে বাংলাদেশ নারী দলের সিঙ্গাপুর সফর এবং অনূর্ধ্ব-১৬ নারী দলের চীন সফরেও ক্রীড়াসামগ্রী সরবরাহে সহযোগিতা করে প্রতিষ্ঠানটি।
সাফল্য উদ্যাপনেও পাশে থেকেছে ওয়ালটন। ২০১৬ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়া বাংলাদেশ দলকে বাফুফের সঙ্গে যৌথভাবে সংবর্ধনা দেয় প্রতিষ্ঠানটি। ২০১৮ সালের সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়া দলকেও সংবর্ধনা দিয়েছে ওয়ালটন।




