…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

বাবাকে হারিয়ে ভোলা হাসপাতালে আইসিইউ চালুর দাবিতে আট দিন ধরে অবস্থান যুবক নয়নের

নিজস্ব প্রতিবেদক
বাবাকে হারিয়ে ভোলা হাসপাতালে আইসিইউ চালুর দাবিতে আট দিন ধরে অবস্থান যুবক নয়নের
ছবি: সংগৃহীত

২৫০ শয্যাবিশিষ্ট ভোলা জেনারেল হাসপাতালের নতুন ভবনের প্রবেশপথে বুধবার দুপুরে প্ল্যাকার্ড হাতে বসে থাকতে দেখা যায় যুবক নয়ন খানকে। তাঁর হাতের প্ল্যাকার্ডে লেখা রয়েছে—দ্বীপ জেলা ভোলার মানুষের চিকিৎসা নিশ্চিত করতে পূর্ণাঙ্গ আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ও সিসিইউ চালু করা হোক। তাঁর দাবির প্রতি সমর্থন জানিয়ে পাশে বসেছিলেন আরও তিন যুবক।

ভোলা পৌরসভার ওয়েস্টার্ন পাড়া এলাকার বাসিন্দা নয়ন খান জানান, গত ২৬ অক্টোবর রাতে অসুস্থ বাবাকে তিনি ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু প্রয়োজনীয় উন্নত চিকিৎসা ও আইসিইউ সুবিধা না থাকায় বাবাকে বাঁচানো সম্ভব হয়নি বলে তিনি মনে করেন।

এরপর বন্ধ থাকা আইসিইউ চালুর দাবিতে গত ২৮ অক্টোবর থেকে প্রতিদিন দুপুরের দিকে কখনো আধা ঘণ্টা, আবার কখনো এক ঘণ্টা তিনি একাই হাসপাতালের সামনে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান। হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ ও সিসিইউ চালু না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে তিনি জানান।

নয়ন খান বলেন, ‘আট দিন ধরে এ অবস্থান কর্মসূচি পালন করে আসলেও কর্তৃপক্ষ আজও আমার কাছে আসেনি। তারা কেউ জানতেও চায়নি আমি কেন এ কর্মসূচি পালন করছি।’

নয়ন খানের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে তাঁর পাশে দাঁড়িয়েছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সার প্রিন্স আইয়ুব এবং নাজিউর রহমান কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র মো. তানজিল শরীফ। তাঁদের সবার বাড়ি ভোলার বিভিন্ন এলাকায়।

মাহফুজুর রহমান বলেন, ‘নয়নের এ দাবি তাঁর একার নয়। এটা ভোলাবাসীর দাবি। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেখে ঢাকা থেকে ভোলায় এসে নয়নের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে তাঁর পাশে দাঁড়িয়েছি।’

সুশাসনের জন্য নাগরিক (সুজন) ভোলা জেলা শাখার সভাপতি মোবাশ্বির উল্যাহ চৌধুরী বলেন, পাঁচ বছর আগে ভোলা জেনারেল হাসপাতালে আইসিইউ শয্যা স্থাপন করা হলেও জনবল সংকটে তা চালু হচ্ছে না।

ভোলা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. আরাফাতুর রহমান বলেন, আইসিইউ সেবা চালু না থাকায় গুরুতর অসুস্থ রোগীদের বরিশাল ও ঢাকায় পাঠাতে হচ্ছে। ডেঙ্গু, হৃদ্‌রোগ ও স্ট্রোকের জটিল রোগীদের ক্ষেত্রেও এমন হচ্ছে।

এদিকে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) ডা. তৈয়বুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই সঙ্গে তাঁকে ঢাকার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

বিলে আরও ছাড় না দেওয়ায় মোহাম্মদপুরের সিটি হাসপাতালে হামলা ও ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ
স্বাস্থ্য

বিলে আরও ছাড় না দেওয়ায় মোহাম্মদপুরের সিটি হাসপাতালে হামলা ও ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ

চিকিৎসা বিলে কেন বেশি ছাড় দেওয়া হলো না, তা নিয়ে রাজধানীর মোহাম্মদপুরের সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। গ্…

রংপুর মেডিকেলে ধারণক্ষমতার আড়াই গুণ বিদ্যুৎ লোড, পাঁচ বছরে অন্তত পাঁচবার আগুন
স্বাস্থ্য

রংপুর মেডিকেলে ধারণক্ষমতার আড়াই গুণ বিদ্যুৎ লোড, পাঁচ বছরে অন্তত পাঁচবার আগুন

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসা নিতে এসে আগুনে পুড়ে কিংবা ছাদের পলেস্তারা ধসে প্রাণ হারানোর আতঙ্কে থাকতে হচ্ছে রোগী ও তাঁদের স্বজনদের। হা…

স্বাস্থ্য

বুন্দিবুগিও ধরনের জন্য দুটি নতুন ইবোলা টিকার পরীক্ষায় অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দুটি নতুন ইবোলা টিকার ক্লিনিক্যাল পরীক্ষার অনুমোদন দিয়েছে। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের (ডিআরসি) ইতিহাসে সবচেয…

স্বাস্থ্য

৪ ডিসেম্বর হচ্ছে না মেডিক্যাল ভর্তি পরীক্ষা, নতুন তারিখ এখনো চূড়ান্ত নয়

আগামী ৪ ডিসেম্বর নির্ধারিত মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। পরীক্ষা আরও কিছুদিন পিছি…