…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

নওগাঁর সাপাহারে নতুন ‘নব-আদাতলা বিজিবি’ ক্যাম্প উদ্বোধন, সুরক্ষা পাবে ১১১ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত

নিজস্ব প্রতিবেদক
নওগাঁর সাপাহারে নতুন ‘নব-আদাতলা বিজিবি’ ক্যাম্প উদ্বোধন, সুরক্ষা পাবে ১১১ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত
ছবি: সংগৃহীত

নওগাঁর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে নতুন একটি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্প স্থাপন করা হয়েছে। জেলার সাপাহার উপজেলার বৈকণ্ঠপুর মৌজায় ক্যাম্পটির নাম দেওয়া হয়েছে ‘নব-আদাতলা বিজিবি’।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফিতা কেটে ও পতাকা উত্তোলনের মাধ্যমে ক্যাম্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, পিএসসি, জি+।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর আওতাধীন এই বিওপির মাধ্যমে জেলার উত্তর-পশ্চিম সীমান্তের প্রায় ১১১ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত সুরক্ষায় বিজিবির কার্যক্রম আরও জোরদার হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, দেশের সীমান্ত সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সদস্যরা দিন-রাত দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, সীমান্তে কঠোর নজরদারি, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, পতাকা বৈঠক, প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ এবং প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

রিজিয়ন কমান্ডার আরও বলেন, নতুন এই বিওপি প্রতিষ্ঠার ফলে সীমান্ত অপরাধ দমন, চোরাচালান, মাদক ও মানব পাচার এবং পুশ-ইনসহ অবৈধ অনুপ্রবেশ কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হবে।

পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতেও বিওপিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি জানান।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

তিন দিনের আন্দোলনের পর নারায়ণগঞ্জের ফতুল্লায় কাজে ফিরলেন পোশাকশ্রমিকরা, সতর্ক পুলিশ-বিজিবি

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা তিন দিনের শ্রমিক আন্দোলন, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিস্থিতি …

শ্রমিকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস ডিআইজি মুস্তাফিজুরের, বন্ধ কারখানা খুলে দিতে মালিকদের প্রতি আহ্বান
জাতীয়

শ্রমিকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস ডিআইজি মুস্তাফিজুরের, বন্ধ কারখানা খুলে দিতে মালিকদের প্রতি আহ্বান

শ্রমিকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়ে বন্ধ কারখানা খুলে দিতে মালিকপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মুস্তাফ…

জয়পুরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর আসিফ নিহত, বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দিল
জাতীয়

জয়পুরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর আসিফ নিহত, বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দিল

জয়পুরহাট-পাঁচবিবি সড়কের কাশিয়াবাড়ী এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আসিফ (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরও দু…

জাতীয়

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত ঘোষণা করে জানুয়ারি থেকে কার্যকরের দাবি জামায়াতের, তোলা হলো ১২ দাবি

তৈরি পোশাকশিল্পে দ্রুত ন্যূনতম মজুরি ঘোষণা করে আগামী জানুয়ারি থেকে তা কার্যকর করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গো…