…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

জয়পুরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর আসিফ নিহত, বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দিল

নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর আসিফ নিহত, বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দিল
ছবি: সংগৃহীত

জয়পুরহাট-পাঁচবিবি সড়কের কাশিয়াবাড়ী এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আসিফ (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাট পৌর এলাকার কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত আসিফ জয়পুরহাট সদর উপজেলার হাতিগাড়া গ্রামের ইমরান হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি খাবার হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

আহতরা একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে নাঈম হোসেন ও মফিজুল হোসেনের ছেলে জিহাদ হোসেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় জয়পুরহাট থেকে পাঁচবিবিগামী বাস। এতে তিন আরোহী আহত হন।

পরে তাঁদের উদ্ধার করে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা আসিফকে মৃত ঘোষণা করেন। আহত নাঈম ও জিহাদ হাসপাতালে ভর্তি রয়েছেন। আসিফের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ যাত্রী ও স্থানীয় লোকজন বাসটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জয়পুরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে। নিহত ও আহত ব্যক্তিদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

জাতীয় বিভাগের আরও খবর

যুক্তরাষ্ট্র বাংলাদেশের একক বৃহত্তম রপ্তানি গন্তব্য, বাণিজ্যের নতুন ক্ষেত্র চান স্পিকার
জাতীয়

যুক্তরাষ্ট্র বাংলাদেশের একক বৃহত্তম রপ্তানি গন্তব্য, বাণিজ্যের নতুন ক্ষেত্র চান স্পিকার

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কও সময়ের সঙ্গে বিকশিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিক…

ভোলা-লক্ষ্মীপুর নৌপথে তীব্র নাব্য সংকট, ২২ কিলোমিটারের পথ পাড়ি দিতে লাগছে পাঁচ ঘণ্টা
জাতীয়

ভোলা-লক্ষ্মীপুর নৌপথে তীব্র নাব্য সংকট, ২২ কিলোমিটারের পথ পাড়ি দিতে লাগছে পাঁচ ঘণ্টা

দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথ ভোলা-লক্ষ্মীপুর রুটে তীব্র নাব্য সংকট দেখা দিয়েছে। ২২ কিলোমিটারের এই নৌপথে আট থেকে ১০টি স্থানে অসংখ্য ডুবোচর জেগে ওঠা…

বাগেরহাটে টি-শার্টে প্রধানমন্ত্রীর উদ্দেশে বার্তা, নদীর পাড় দখলমুক্ত করার ব্যতিক্রমী প্রতিবাদ
জাতীয়

বাগেরহাটে টি-শার্টে প্রধানমন্ত্রীর উদ্দেশে বার্তা, নদীর পাড় দখলমুক্ত করার ব্যতিক্রমী প্রতিবাদ

নদীর পাড় দখল হয়ে যাচ্ছে, তা ঠেকানোর দায়িত্ব কে নেবে—এমন প্রশ্ন তুলে বাগেরহাটে দেখা গেছে ব্যতিক্রমী এক প্রতিবাদ। ব্যানার, ফেস্টুন কিংবা মানববন্ধন নয…

জাতীয়

তিন দিনের আন্দোলনের পর নারায়ণগঞ্জের ফতুল্লায় কাজে ফিরলেন পোশাকশ্রমিকরা, সতর্ক পুলিশ-বিজিবি

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা তিন দিনের শ্রমিক আন্দোলন, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিস্থিতি …