…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মিরপুরের পাইকপাড়ায় সড়কের পাশ থেকে ২০টি ককটেল ও ৪১টি মশাল লাঠি উদ্ধার, বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয়

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর এলাকায় সড়কের পাশ থেকে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও জ্বালানি কেরোসিন তেল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা মালামাল সড়কের পাশে কাগজের ব্যাগে মোড়ানো অবস্থায় পড়ে ছিল।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে মিরপুরের পাইকপাড়া আনসার ক্যাম্প এলাকা থেকে এসব ককটেল, মশাল লাঠি ও কেরোসিন উদ্ধার করে পুলিশ।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, মিরপুর মডেল থানার নেতৃত্বে এবং এসআরইউ ইউনিটের সহায়তায় পাইকপাড়া আনসার ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তানিম ভবনের সামনে রাস্তার ওপর ককটেলসদৃশ বস্তু ও মশাল লাঠি পড়ে থাকতে দেখেন পুলিশ সদস্যরা।

ওসি জানান, পরে সড়কের ওপর পড়ে থাকা তিনটি কাগজের ব্যাগ থেকে ১৫টি এবং রাস্তায় পড়ে থাকা অবস্থায় ৫টিসহ মোট ২০টি ককটেল উদ্ধার করা হয়। এ ছাড়া বাজারের ব্যাগে দুটি বোতলে আনুমানিক দুই লিটার কেরোসিন তেল, ৪১টি মশাল লাঠি ও জড়ো করা নরম ককশিট উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিতের জন্য মিরপুর মডেল থানাধীন কল্যাণপুরের হাক্কানী গলিসংলগ্ন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্মাণাধীন ভবন কম্পাউন্ডের খোলা জায়গায় ২০টি ককটেল গর্ত খুঁড়ে দুই দফায় বিস্ফোরণ ঘটানো হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি মো. হাফিজুর রহমান জানান।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

শেরপুরের গাজীরখামারে নাশকতার প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের পাঁচ কর্মী গ্রেপ্তার
আইন ও অপরাধ

শেরপুরের গাজীরখামারে নাশকতার প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের পাঁচ কর্মী গ্রেপ্তার

শেরপুরে নাশকতার প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শেরপুর সদর উপজেলার গাজীরখামার ই…

কক্সবাজারের খরুলিয়ায় গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে প্রেরণ
আইন ও অপরাধ

কক্সবাজারের খরুলিয়ায় গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে প্রেরণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খরুলিয়ায় চলন্ত মাইক্রোবাসের গতিরোধ করে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে কক্সবাজার…

রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এপিবিএন সদস্যকে বিলে ডেকে হাত-পা ভেঙে রগ কাটার অভিযোগ
আইন ও অপরাধ

রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এপিবিএন সদস্যকে বিলে ডেকে হাত-পা ভেঙে রগ কাটার অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় আবুল কালাম নামে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যকে নির্জন বিলে ডেকে নিয়ে হাত-পা ভেঙে র…

চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার
আইন ও অপরাধ

চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের ষোলশহরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় ও চান্দগাঁও ভূমি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় পাঁচজন…