বেরোবিতে কর্মকর্তাকে মারধরের অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি, সাত কর্মদিবসে প্রতিবেদন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্যের কার্যালয়ে এক কর্মকর্তাকে মারধরের অভিযোগের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।
অফিস আদেশে বলা হয়, গত ৪ নভেম্বর উপাচার্যের কার্যালয়ে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনে (ফ্যাক্ট ফাইন্ডিং) এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক মাসুদ রানা বলেন, “রবিবার (৮ নভেম্বর) আমরা কমিটি বসবো। তারপর আমরা কর্মপন্থা ঠিক করবো।”




