…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

সাফ চ্যাম্পিয়নশিপে খেলোয়াড় ও দর্শকদের চিকিৎসা সহায়তায় ইউনাইটেড হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শকদের জরুরি স্বাস্থ্যসেবা দেওয়ার দায়িত্ব পেয়েছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল।

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) আয়োজনে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্স ও জরুরি চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত রাখবে প্রতিষ্ঠানটি।

সাফের নির্ধারিত মেডিকেল চাহিদা অনুযায়ী, জাতীয় স্টেডিয়ামে দেশি-বিদেশি খেলোয়াড় ও দর্শকদের দ্রুত চিকিৎসাসেবা দিতে থাকবে তিনটি অ্যাডভান্সড লাইফ সাপোর্ট (এএলএস) অ্যাম্বুলেন্স।

এ ছাড়া দায়িত্ব পালন করবেন চারজন বিশেষজ্ঞ চিকিৎসক, চারজন নার্স ও আটজন স্বাস্থ্যসেবা পেশাজীবী।

মাঠ ও দর্শক গ্যালারিতে তাৎক্ষণিক চিকিৎসাসেবা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় থাকবে পৃথক মেডিকেল রুম। পাশাপাশি মাঠে প্রস্তুত রাখা হবে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, দুটি অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর (এইডি), হুইলচেয়ার, স্ট্রেচার এবং প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম।

বাংলাদেশে বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। সাফ চ্যাম্পিয়নশিপে আন্তর্জাতিক প্রোটোকল অনুসরণ করে খেলোয়াড় ও দর্শকদের চিকিৎসাসেবা দেওয়ার এই উদ্যোগ প্রতিষ্ঠানটির জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে।

খেলা বিভাগের আরও খবর

খেলা

বদলি ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফ শুরু বাংলাদেশের, গ্যালারিতে মিশ্র প্রতিক্রিয়া

সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে স্বাগতিকদের জয় এসেছে ১–০ গোলে, আর জয়সূচক গোলটি …

আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে গোল্ড কাপের ফরম্যাট বদলাল কনকাকাফ, দুই গ্রুপে আটটি করে দল
খেলা

আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে গোল্ড কাপের ফরম্যাট বদলাল কনকাকাফ, দুই গ্রুপে আটটি করে দল

আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ গোল্ড কাপের ফরম্যাটে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে কনকাকাফ। বৃহস্পতিবার দেওয়া এই ঘোষণায় সংস্থাটি বলেছে, এর লক্ষ্য ‘শীর্ষ সারির …

খেলা

ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন জাপানের তাশিমা

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সম্মানসূচক সভাপতি কোজো তাশিমা আগামী মার্চে অনুষ্ঠেয় ফিফা সভাপতি নির্বাচনে বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বি…

সাফে ভুটানের বিপক্ষে সুযোগ নষ্ট করে গোলশূন্য বিরতিতে বাংলাদেশ, মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ওয়াংচুক
খেলা

সাফে ভুটানের বিপক্ষে সুযোগ নষ্ট করে গোলশূন্য বিরতিতে বাংলাদেশ, মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ওয়াংচুক

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচের প্রথমার্ধে ভুটানের বিপক্ষে আধিপত্য বিস্তার করেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। আক্রমণে একের পর এক সুযোগ তৈরি হল…