সামরিক বাহিনীর জন্য আরও ৩৫ হাজার কোটি ডলার চাইলেন হেগসেথ, অভিশংসন উদ্যোগকে বললেন রাজনৈতিক নাটক

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কংগ্রেসের কাছে সামরিক বাহিনীর জন্য আরও অন্তত ৩৫ হাজার কোটি (৩৫০ বিলিয়ন) ডলার অনুমোদনের আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার এক্সে পোস্ট করা এক ভিডিওতে তিনি এই আহ্বান জানান। তার ভাষ্য অনুযায়ী, সামরিক বাহিনী পুনর্গঠন এবং বিপজ্জনক বিশ্বে যুক্তরাষ্ট্রকে এগিয়ে রাখতে এই বিনিয়োগ প্রয়োজন।
ভিডিওতে হেগসেথ পেন্টাগনে তার সংস্কার কার্যক্রমের পক্ষে বক্তব্য দেন। এর মধ্যে ডিইআই (বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি) উদ্যোগ বাতিল, সামরিক নেতাদের অপসারণ এবং নিয়োগ পুনর্গঠনের কথা উল্লেখ করেন তিনি।
ডেমোক্র্যাটদের পক্ষ থেকে তাকে অভিশংসনের উদ্যোগকে তিনি রাজনৈতিক নাটক বলে অভিহিত করেছেন।
হেগসেথ বলেছেন, ডেমোক্র্যাটদের বিরোধিতা সত্ত্বেও তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক এজেন্ডা এগিয়ে নিতে লড়াই চালিয়ে যাবেন।




