ভোলার তজুমদ্দিনে প্রায় তিন কেজির এক ইলিশ বিক্রি হলো ২১ হাজার ৮৫০ টাকায়

ভোলার তজুমদ্দিন উপজেলায় বড় আকৃতির একটি ইলিশ মাছ ২১ হাজার ৮৫০ টাকায় বিক্রি হয়েছে। প্রায় তিন কেজি ওজনের মাছটির প্রতি কেজির দাম পড়েছে প্রায় ৭ হাজার ৬৬৭ টাকা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের বাগের খাল এলাকায় ইলিশটি বিক্রি হয়।
স্থানীয়রা জানিয়েছেন, সাগরে ধরা পড়া ইলিশটির ওজন ছিল ২ কেজি ৮৫০ গ্রাম।
স্থানীয়দের ভাষ্য, স্থানীয় বাজার বা এর আশপাশে এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না, তাই মাছটির প্রতি ক্রেতা-বিক্রেতাদের বিশেষ নজর ছিল।
অনেক দরদামের পর মাছটি ২১ হাজার ৮৫০ টাকায় বিক্রি করা হয়।
বিশাল আকারের এই ইলিশ বাজারে তোলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের মধ্যে কৌতূহল ও আগ্রহ তৈরি হয় এবং চড়া দামে বিক্রির বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা চলছে।




