…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

করাচির কাছে চার্না দ্বীপে পর্যটকের ছদ্মবেশে লস্কর সদস্যদের স্কুবা প্রশিক্ষণ, দাবি ভারতীয় সূত্রের

নিজস্ব প্রতিবেদক
করাচির কাছে চার্না দ্বীপে পর্যটকের ছদ্মবেশে লস্কর সদস্যদের স্কুবা প্রশিক্ষণ, দাবি ভারতীয় সূত্রের
ছবি: সংগৃহীত

পাকিস্তানের করাচির কাছে একটি দ্বীপে পর্যটকের ছদ্মবেশে সামুদ্রিক অভিযানের প্রশিক্ষণ নিচ্ছে লস্কর-ই-তৈয়বার (এলইটি) সদস্যরা বলে জানা গেছে। বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত ব্যক্তিদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, করাচি থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে পর্যটকদের কাছে জনপ্রিয় ডাইভিং স্পট চার্না আইল্যান্ডে লস্কর সদস্যদের স্কুবা ডাইভিং, যুদ্ধকালীন সাঁতার এবং পানির নিচে নানা অভিযান পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এই দলটি লস্করের ‘দাওয়াহ মেরিন উইং’ বা ‘সদা-ই-হুররিয়াত’ নামে পরিচিত।

প্রতিবেদন অনুযায়ী, দ্বীপটিতে প্রশিক্ষণরত সদস্যদের এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, যেন তারা বিনোদন ও স্কুবা ডাইভিংয়ের জন্য আসা সাধারণ পর্যটক। এই প্রশিক্ষণ দিচ্ছেন মূলত লস্করেরই প্রক্সি বা ছায়াসংগঠন পাকিস্তানি কেন্দ্রীয় মুসলিম লিগের (পিএমএমএল) সদস্যরা।

গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, লস্কর জলপথে সামরিক কার্যক্রম পরিচালনায় নিজেদের দক্ষ করে তুলতে জোর চেষ্টা চালাচ্ছে।

এর আগেও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের মাংলা বাঁধে এবং বিভিন্ন জঙ্গি লঞ্চপ্যাডে তৈরি অস্থায়ী সুইমিং পুলে এই গোষ্ঠীর প্রশিক্ষণের তথ্য পাওয়া গিয়েছিল। এর মধ্যে বেশ কিছু ঘাঁটিতে সাম্প্রতিক বছরগুলোতে ভারত বোমাবর্ষণ ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা চালানো লস্করের দলটিও সমুদ্রপথে শহরে প্রবেশ করেছিল। ওই ঘটনার পর থেকে লস্কর ছোট একটি সামুদ্রিক স্কোয়াড বজায় রেখেছিল; তবে সূত্রের দাবি, তারা এখন সমুদ্রপথ ব্যবহার করে বড় আকারের হামলার জোরালো চেষ্টা করছে। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো এ বিষয়ে অবগত রয়েছে এবং সমুদ্রপথের যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলেও সূত্র জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের মে মাসে ‘অপারেশন সিঁদুর’-এর সময় বিমান হামলায় পাকিস্তানের মুরিদকেতে লস্করের সদর দপ্তর এবং নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছের লঞ্চপ্যাডসহ নয়টি বড় জঙ্গি ক্যাম্প ও পরিকাঠামো ধ্বংস করা হয়।

অন্যদিকে কাউন্টার ইন্টেলিজেন্স কাশ্মীর (সিআইকে) শুক্রবার সকালে ওই কেন্দ্রশাসিত অঞ্চলজুড়ে ছয়টি স্থানে অভিযান চালিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের উগ্রবাদে উৎসাহিত করা ও সদস্য সংগ্রহের কাজে লস্করের একটি মডিউল জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানানো হয়েছে।

সিআইকের সদস্যরা বুদগাম, শ্রীনগর, বিজবেহেরা, অনন্তনাগের মাতান এবং পুলওয়ামার একটি গ্রামে তল্লাশি চালান। অভিযানের সময় ডিজিটাল ডিভাইস ও নথিপত্রসহ নানা আলামত জব্দ করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

ধর্ষণে দোষী রাসেল ব্র্যান্ডের আইনজীবী সাংবাদিকের মুখোমুখি হয়ে নিজেই অভিযোগ জানালেন বার নিয়ন্ত্রকের কাছে
আন্তর্জাতিক

ধর্ষণে দোষী রাসেল ব্র্যান্ডের আইনজীবী সাংবাদিকের মুখোমুখি হয়ে নিজেই অভিযোগ জানালেন বার নিয়ন্ত্রকের কাছে

যুক্তরাজ্যের কৌতুকশিল্পী রাসেল ব্র্যান্ডের আইনজীবী ইয়ান উইন্টার কেসি নিজেই নিজের বিরুদ্ধে তাঁর পেশাগত নিয়ন্ত্রক সংস্থার কাছে অভিযোগ জানিয়েছেন, দোষী…

আন্তর্জাতিক

জাপোরিঝিয়ায় ত্রাণকেন্দ্রে রুশ হামলায় নিহত বেড়ে অন্তত ৫০, ধ্বংসস্তূপে আটকা আরও অনেকে

ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের কোমিশুভাখা গ্রামে একটি ত্রাণ বিতরণকেন্দ্রে রুশ হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে অন্তত ৫০ জনে দাঁড়িয়েছে। ইউক্রেনের জরু…

কেনিয়ায় অনাহারে হত্যার ‘ধর্মগুরু’ ম্যাকেঞ্জির ২০০ বছরের কারাদণ্ড, নিহত ১৯১ জনের প্রায় সবাই শিশু
আন্তর্জাতিক

কেনিয়ায় অনাহারে হত্যার ‘ধর্মগুরু’ ম্যাকেঞ্জির ২০০ বছরের কারাদণ্ড, নিহত ১৯১ জনের প্রায় সবাই শিশু

কেনিয়ার একটি আদালত ‘ডুমসডে কাল্ট’ নেতা পল ম্যাকেঞ্জিকে ২০০ বছরের কারাদণ্ড দিয়েছেন। অনুসারীদের নিজেদের সন্তানদের অনাহারে মরতে নির্দেশ দেওয়ার দায়ে ১…