…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

খুলনায় প্রধানমন্ত্রীর সফরের আগে রবীন্দ্রনাথের গ্রাফিতির মুখে কালি, দেয়ালে বিরোধী পোস্টার

নিজস্ব প্রতিবেদক
খুলনায় প্রধানমন্ত্রীর সফরের আগে রবীন্দ্রনাথের গ্রাফিতির মুখে কালি, দেয়ালে বিরোধী পোস্টার
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে সামনে রেখে নগরীর বিভিন্ন দেয়ালে আঁকা হয়েছিল ইতিহাস, ঐতিহ্য ও দেশের বরেণ্য ব্যক্তিদের প্রতিকৃতি। তবে কে বা কারা সেই দেয়ালচিত্রের মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির মুখ কালো কালি দিয়ে ঢেকে দিয়েছে। একই দেয়ালে সাঁটানো হয়েছে রবীন্দ্রনাথবিরোধী কয়েকটি পোস্টার।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে নগরীর শিববাড়ী মোড়সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে এ চিত্র দেখা যায়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, প্রধানমন্ত্রীর খুলনা সফরকে কেন্দ্র করে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বিভিন্ন দেয়ালে ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের গ্রাফিতি আঁকা হয়। এরই ধারাবাহিকতায় শিববাড়ী মোড়সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে স্থান পায় দেশের বিভিন্ন বরেণ্য ব্যক্তির প্রতিকৃতি। এসব প্রতিকৃতির মধ্যে ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও।

তবে শুক্রবার সকালে স্থানীয়রা রবীন্দ্রনাথের প্রতিকৃতির মুখমণ্ডল কালি দিয়ে ঢাকা অবস্থায় দেখতে পান। একই দেয়ালে রবীন্দ্রনাথবিরোধী কয়েকটি পোস্টারও সাঁটানো ছিল।

এ ঘটনায় খুলনার সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, মুক্তচিন্তা, শিল্পকলা ও বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান স্তম্ভের ওপর এমন বিদ্বেষমূলক আক্রমণ নিন্দনীয়। রাজনৈতিক কিংবা সামাজিক যে উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হোক না কেন, সর্বজনশ্রদ্ধেয় কবিকে এভাবে অপমান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ বিষয়ে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দেখে এসেছি। স্থানীয় কোনো নাগরিক বা সংগঠনের পক্ষ থেকে এ নিয়ে লিখিত বা মৌখিক অভিযোগ জমা দেওয়া হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে অনুসন্ধান চলছে।’

জাতীয় বিভাগের আরও খবর

খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন প্রধানমন্ত্রীর, পথসভায় ষড়যন্ত্র মোকাবিলায় আন্দোলনের ডাক
জাতীয়

খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন প্রধানমন্ত্রীর, পথসভায় ষড়যন্ত্র মোকাবিলায় আন্দোলনের ডাক

খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের (সিজন-২) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টা…

সুন্দরবনে বনদস্যুদের অপহরণ-মুক্তিপণে আতঙ্কে জেলেরা, কয়রার কাশিয়াবাদে মানববন্ধন
জাতীয়

সুন্দরবনে বনদস্যুদের অপহরণ-মুক্তিপণে আতঙ্কে জেলেরা, কয়রার কাশিয়াবাদে মানববন্ধন

সুন্দরবনের নদী-খালে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন উপকূলীয় হাজারো জেলে। কিন্তু বনদস্যুদের অপহরণ, নির্যাতন ও মুক্তিপণের দাবিতে সেই চেনা জলপথ এখন অনেকের ক…

ভোলায় ভাঙা সেতুতে সুপারি গাছের সাঁকো, দেড় দশক ধরে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন শত শত মানুষ
জাতীয়

ভোলায় ভাঙা সেতুতে সুপারি গাছের সাঁকো, দেড় দশক ধরে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন শত শত মানুষ

ভোলার লালমোহন উপজেলার একটি ভাঙা সেতু দিয়ে দেড় দশকেরও বেশি সময় ধরে ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় মানুষ। সেতুর ভাঙা স্ল্যাবের ওপর সুপারি গাছ ফেলে …

টাঙ্গাইলের ঘাটাইলে লোকালয়ে দুই মেছো বাঘ, তালতলা এলাকায় শতাধিক পরিবারে আতঙ্ক
জাতীয়

টাঙ্গাইলের ঘাটাইলে লোকালয়ে দুই মেছো বাঘ, তালতলা এলাকায় শতাধিক পরিবারে আতঙ্ক

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের তালতলা এলাকায় দুটি মেছো বাঘের চলাফেরায় শতাধিক পরিবারের মানুষ আতঙ্কে রয়েছেন। বেশ কিছু দিন ধরেই বাঘ দুট…