…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

টানা ৯০ দিন কালো তিল খেলে আসলেই কী ঘটে শরীরে, চিকিৎসকেরা যা বললেন

নিজস্ব প্রতিবেদক
টানা ৯০ দিন কালো তিল খেলে আসলেই কী ঘটে শরীরে, চিকিৎসকেরা যা বললেন
ছবি: সংগৃহীত

শরীরের বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি মেটাতে নানা ধরনের ওষুধ ও সাপ্লিমেন্ট গ্রহণ করা হয়। পাশাপাশি বিভিন্ন ঘরোয়া উপায়ও অবলম্বন করেন কেউ কেউ। সম্প্রতি অনেককেই কালো তিল খাওয়ার কথা বলতে শোনা যায়। কিন্তু এই কালো তিল কতটা উপকারী, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কালো তিল খাওয়া হলে চুল পড়া কমা, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি এবং শক্তি বাড়ে। এমনকি নারীদের ঋতুস্রাবের অনিয়মও কিছুটা কমে বলে দাবি করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় টানা তিন মাস তিল খাওয়ার নানা উপকারিতাও ছড়িয়ে পড়েছে।

চিকিৎসকদের মতে, কালো তিলকে অনেকেই শুধু স্বাদ বাড়ানোর উপকরণ ভেবে থাকেন। এটি ভুল ধারণা। পুষ্টিগুণের দিক থেকেও বেশ সমৃদ্ধ কালো তিল। এতে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, স্বাস্থ্যকর ফ্যাট ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে।

শরীরে হিমোগ্লোবিন তৈরিতে আয়রন, হাড় ও স্নায়ুর স্বাভাবিক কাজে প্রয়োজন হয় ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম। এছাড়া স্বাস্থ্যকর ফ্যাট ও উদ্ভিজ্জ উপাদান শরীরের সামগ্রিক পুষ্টির ক্ষেত্রে ভূমিকা রাখে। এ কারণে খাদ্যতালিকায় অল্প পরিমাণ করে হলেও নিয়মিত কালো তিল রাখলে পুষ্টির ঘাটতি পূরণে বড় উপকার পাওয়া যায়।

এর ইতিবাচক প্রভাব দেখা যায় ক্লান্তি দূর হওয়া, ত্বক ভালো থাকা ও চুলের স্বাস্থ্যে। তবে কিছু ভুল ধারণাও রয়েছে। কালো তিল খাওয়া হলে চুল পড়া বন্ধ হবে, রক্তাল্পতা সেরে যাবে বা হরমোনের সমস্যা কেটে যাবে—এমন ভাবা ভুল বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা।

ডা. অনিকেতের মতে, কালো তিলে বিদ্যমান আয়রন নন-হিম আয়রন, যা শরীর তুলনামূলক কম শোষণ করে থাকে। এ কারণে আয়রনের ঘাটতি থাকলে তিলের সঙ্গে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া হলে উপকার পাওয়া যায়।

তবে মাঝারি বা গুরুতর রক্তাল্পতার ক্ষেত্রে শুধু তিলের ওপর নির্ভর করা যাবে না। প্রয়োজনে রক্ত পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও নির্দিষ্ট আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন তিনি।

অনেকেই অনিয়মিত ঋতুস্রাবের সমস্যায় তিলকে ওষুধ বা নিশ্চিত সমাধান মনে করেন। এটিও ভুল ধারণা। পুষ্টির ঘাটতি বা মানসিক চাপের জন্য ঋতুচক্রে সমস্যা হলে সুষম খাবার সহায়ক হতে পারে।

তবে পিসিওএস, থাইরয়েডের সমস্যা বা ওজনের পরিবর্তনের মতো কারণেও ঋতুস্রাব অনিয়মিত হতে পারে। এ ক্ষেত্রে সমস্যা শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা।

সীমাবদ্ধতা জানার পরও কেন এই কালো তিল খাবেন—এ প্রশ্নের উত্তরে চিকিৎসকেরা বলেছেন, কালো তিল অল্প পরিমাণ খেলেও কিছু প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যায়। বিশেষ করে যাদের খাদ্যতালিকায় আয়রন, ক্যালসিয়াম বা স্বাস্থ্যকর ফ্যাটের ঘাটতি রয়েছে, তাদের জন্য কালো তিল হতে পারে সহজলভ্য সংযোজন।

নিয়মিত সুষম খাবারের অংশ হিসেবে কালো তিল খাওয়া যেতে পারে। আর মনে রাখতে হবে, কালো তিল শুধু খাবার নয়, পুরো খাদ্যাভ্যাসই শরীরের সুস্থতায় অবদান রাখে। এছাড়া যেকোনো সমস্যায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

এক ঘণ্টা আগে ঘুমাতে গেলেই ওজন কমে, বলছে নতুন গবেষণা
স্বাস্থ্য

এক ঘণ্টা আগে ঘুমাতে গেলেই ওজন কমে, বলছে নতুন গবেষণা

এক ঘণ্টা আগে ঘুমাতে গেলে ওজন কমতে পারে বলে ইঙ্গিত মিলেছে নতুন এক গবেষণায়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের (এনওয়াইইউ) গবেষকরা দেখেছেন, প্রি…

ঘুমের অভ্যাসেই লুকিয়ে বিষণ্ণতার নতুন ধরনের ইঙ্গিত, বলছে গবেষণা
স্বাস্থ্য

ঘুমের অভ্যাসেই লুকিয়ে বিষণ্ণতার নতুন ধরনের ইঙ্গিত, বলছে গবেষণা

মানুষের ঘুমের অভ্যাস দেখেই বিষণ্ণতার একটি নতুন ধরন শনাক্ত করা যেতে পারে বলে জানিয়েছেন গবেষকেরা। শরীরের অভ্যন্তরীণ ঘড়ির ছন্দে গোলমালের সঙ্গে যুক্ত এই…

বগুড়ার শেরপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে দুই দিনে আহত অন্তত ৫০, আতঙ্কে এলাকাবাসী
স্বাস্থ্য

বগুড়ার শেরপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে দুই দিনে আহত অন্তত ৫০, আতঙ্কে এলাকাবাসী

বগুড়ার শেরপুর উপজেলায় বেওয়ারিশ কুকুরের আক্রমণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ৫০ জন কুকুরের কা…

স্বাস্থ্য

পঞ্চগড় হাসপাতালের মহিলা ওয়ার্ডে পুরুষদের রাত্রিযাপন, বিব্রত রোগীরা

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের দ্বিতীয় তলায় মহিলা সার্জারি রোগীদের জন্য নির্ধারিত ওয়ার্ডে পুরুষদের অবাধ যাতায়াত ও রাত্রিযাপনের অভিযোগ উঠেছে। এতে না…