…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

সাভার ও ধামরাইয়ে পার্কিংয়ে থাকা দুটি বাসে আগুন, দুর্বৃত্তদের সন্দেহ ফায়ার সার্ভিসের

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভার ও ধামরাইয়ে পৃথক স্থানে পার্কিংয়ে থাকা দুটি বাসে আগুন লেগেছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে ঘটে যাওয়া এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে দুটি বাসেই দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

রোববার (৮ নভেম্বর) সকালে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম ও ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল-আমিন খান এ তথ্য নিশ্চিত করেন।

সাভার ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় পার্কিংয়ে থাকা সাভার পরিবহনের একটি বাসে আগুন লাগে।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৩টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে। এ ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্যদিকে শনিবার দিবাগত ভোররাত ৩টা ৪০ মিনিটের দিকে ধামরাইয়ের শরীফবাগ এলাকায় আফাজ উদ্দিন কলেজের সামনে ডি-লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগে।

খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোর ৪টা ২০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল-আমিন খান জানান, বাসটি মূলত নবীনগর থেকে স্নোটেক্স গার্মেন্টসের কর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। রাতে বাসটি পার্কিংয়ে রাখা ছিল। সেখানেই আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে ধামরাই থানা রোডে মেরামতাধীন পাভেল পরিবহনের একটি বাসে আগুন লাগে। পরদিন শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পল্লী সেবা পরিবহনের আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে।

এ নিয়ে টানা তিন রাতে ধামরাই উপজেলায় তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

জাতীয় বিভাগের আরও খবর

ভুল আলমাসকে ধরে এক বছর কারাভোগ, অবিলম্বে মুক্তির নির্দেশ হাইকোর্টের
জাতীয়

ভুল আলমাসকে ধরে এক বছর কারাভোগ, অবিলম্বে মুক্তির নির্দেশ হাইকোর্টের

নামের মিলের কারণে ভুল ব্যক্তিকে গ্রেপ্তার করে এক বছর কারাগারে রাখার ঘটনায় নির্দোষ মো. আলমাসকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (৮ ন…

জাতীয়

৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ প্রত্যাহার, ট্রেন চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়ন থেকে পৃথক করা ছয়টি গ্রাম পুনর্বহালের দাবি এবং সদর উপজেলা বিভক্তকরণের উদ্যোগের প্রতিবাদে শুরু হওয়া…

জাতীয়

তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি ঘিরে উদ্বেগ, শর্ত নিয়ে আপত্তি বিশেষজ্ঞদের

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপানের চারটি কোম্পানির সমন্বয়ে গঠিত একটি কনসোর্টি…

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয়

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে শিল্পাঞ্চলগুলোর নিরাপত্তা সুসংহত রাখা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিহত করতে রাজধানী ঢাকা ও এর আশপ…