…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

জাপানের মধ্যাঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত ২০ জনের বেশি

নিজস্ব প্রতিবেদক

জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পে দোকানের জানালার কাচ ভেঙে যায়। আতঙ্কিত হয়ে লোকজন বিভিন্ন ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন।

জাপানের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার রাত ১টা ৪ মিনিটে শিজুওকা প্রিফেকচারের পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৪০ কিলোমিটার গভীরে।

আইচি ও শিজুওকা প্রিফেকচারে ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

ভূমিকম্পে আইচি প্রিফেকচারের আশপাশের বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। এর মধ্যে হামামাতসু শহর, প্রাচীন রাজধানী কিয়োটো ও নারা এবং মাউন্ট ফুজি অবস্থিত ইয়ামানাশি প্রিফেকচার রয়েছে। এ ছাড়া গিফু প্রিফেকচারেও কম্পন অনুভূত হয়।

তবে ভূমিকম্পের পর সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। উৎপত্তিস্থল থেকে অনেক দূরে হওয়ায় টোকিওতে কম্পন অনুভূত হয়নি।

জাপানের টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায়, বিভিন্ন দোকানের জানালার কাচ ভেঙে সড়কে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। একটি বইয়ের দোকানে তাক থেকে পড়ে যাওয়া বইয়ের স্তূপ জমে যায়। ভূমিকম্পের সময় আতঙ্কে বের হতে গিয়ে সিঁড়িতে পড়ে কয়েকজন আহত হয়েছেন।

পরাঘাতের আশঙ্কায় সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তর জানিয়েছে, আগামী এক সপ্তাহ শক্তিশালী পরাঘাতের আশঙ্কা রয়েছে। বিশেষ করে আগামী দুই থেকে তিন দিন সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অধিদপ্তরের কর্মকর্তা আয়াতাকা এবিতা সাংবাদিকদের বলেন, ভূমিধস, পাথর ধসে পড়া এবং বৃষ্টিপাতের সম্ভাব্য প্রভাব সম্পর্কে সতর্ক থাকুন।

তিনি আরও জানান, জাপানের কিছু অংশের নিচে দুটি বড় টেকটোনিক প্লেটের সংযোগস্থল নানকাই ট্রাফে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো পরিবর্তন শনাক্ত হয়নি। বিজ্ঞানীরা এই সমুদ্রতলীয় খাদে ভবিষ্যতে অত্যন্ত শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা করছেন।

ভূমিকম্পের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্থানীয় কয়েকটি ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে শিনকানসেন বুলেট ট্রেনের গতিও কমিয়ে দেওয়া হয়েছে।

রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান জেআর সেন্ট্রাল জানিয়েছে, নিরাপত্তা পরীক্ষা চালানোর পর টোকিও ও ওসাকাকে সংযুক্তকারী টোকাইডো শিনকানসেন লাইনে শিজুওকা থেকে গিফু-হাশিমা স্টেশনের মধ্যবর্তী অংশে ট্রেন চলাচলে বিলম্ব হয়েছে।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

গাজায় ভারী বৃষ্টিতে ৭০ হাজার তাঁবু প্লাবিত, আশ্রয়হীন হাজারো বাস্তুচ্যুত মানুষ

গাজায় ভারী বৃষ্টিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু প্লাবিত হয়েছে, আর হাজারো মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। সাহায্যের ওপর ইসরায়েলি বিধিনিষেধ সাড়াদা…

নিউজিল্যান্ডে ইতিহাসের সবচেয়ে হাড্ডাহাড্ডি নির্বাচন, কোনো দলেরই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই
আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে ইতিহাসের সবচেয়ে হাড্ডাহাড্ডি নির্বাচন, কোনো দলেরই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই

শনিবার কুয়াশায় ঢাকা রাজধানী ওয়েলিংটনে নতুন সরকার নির্বাচনে ভোট দিয়েছে নিউজিল্যান্ড। তবে আবহাওয়ার মতোই ধূসর ছিল ভোটারদের মনোভাব। বছরের পর বছর ধরে …

আন্তর্জাতিক

জানুয়ারির আন্দোলনে অংশ নেওয়া তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

গত জানুয়ারির সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। আজ রোববার (৮ নভেম্বর) ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়…

আন্তর্জাতিক

বাবরি মসজিদ ভাঙার দৃশ্য টিভিতে দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার বাবরি মসজিদ ১৯৯২ সালে ভেঙে ফেলেছিল উগ্রহিন্দুত্ববাদীরা। আর সেই মসজিদ ভাঙার দৃশ্য টিভিতে দেখার সময় কেঁদেছিলেন বলে জানিয…