…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

আমন মৌসুমে ৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল কিনবে সরকার, ধানের দাম কেজিতে ৩৫ টাকা

নিজস্ব প্রতিবেদক
আমন মৌসুমে ৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল কিনবে সরকার, ধানের দাম কেজিতে ৩৫ টাকা
ছবি: সংগৃহীত

চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৫ টাকা এবং চাল ৪৯ টাকা দরে কিনবে সরকার। আতপ চালের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে কেজিপ্রতি ৪৮ টাকা। এ মৌসুমে মোট ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

রোববার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ২০২৬-২৭ অর্থবছরের আমন সংগ্রহ মৌসুমের লক্ষ্যমাত্রা, সংগ্রহমূল্য ও সময়সূচি চূড়ান্ত করা হয়।

সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, এবার ৩ লাখ মেট্রিক টন আমন ধান, ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।

আগামী ১৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ শুরু হবে। এই কার্যক্রম চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে সিদ্ধ ও আতপ চাল সংগ্রহ শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে। চাল সংগ্রহ কার্যক্রমও চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৬-এর প্রতিশ্রুতি অনুযায়ী কৃষককেন্দ্রিক আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করাও সরকারের অন্যতম লক্ষ্য বলে সভায় উল্লেখ করা হয়।

কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করাকে এবারের আমন সংগ্রহ কার্যক্রমের মূল উদ্দেশ্য হিসেবে বিবেচনা করা হয়েছে বলে সভার প্রেসনোটে উল্লেখ করা হয়।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী ধান সংগ্রহ শুরু হবে ১৪ নভেম্বর, আর চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর। দুটি কার্যক্রমই চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

কৃষি বিভাগের আরও খবর

ধান গবেষণার পুকুর লিজ দিয়ে মাছ বিক্রি: টিকিট ১০ হাজার টাকা, টাকা গেল নেতাদের পকেটে
কৃষি

ধান গবেষণার পুকুর লিজ দিয়ে মাছ বিক্রি: টিকিট ১০ হাজার টাকা, টাকা গেল নেতাদের পকেটে

গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) গবেষণাকাজে ব্যবহৃত পুকুরটি নিয়ম ভেঙে ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। সেখানে চাষ করা মাছ শ্রমিকনে…

বৃষ্টির অভাবে অর্ধেকে নেমেছে পান উৎপাদন, দুর্দিনে মৌলভীবাজারের খাসিয়া পানচাষিরা
কৃষি

বৃষ্টির অভাবে অর্ধেকে নেমেছে পান উৎপাদন, দুর্দিনে মৌলভীবাজারের খাসিয়া পানচাষিরা

মৌলভীবাজারের খাসিয়াপুঞ্জিগুলোতে পান চাষে দুর্দিন চলছে। চলতি বছর পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় কমেছে পান উৎপাদন। বিরূপ আবহাওয়ায় ছোট হয়ে আসছে পানপাতার …

কৃষি

নওগাঁয় ভেজাল সার-কীটনাশকের কারখানা সিলগালা, একজনের কারাদণ্ড

নওগাঁর মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির অভিযোগে ‘এসডি এগ্রোভেট’ নামের একটি কারখানায় যৌথ অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে প্রতিষ্ঠানটির দুই লাখ টাক…

দিনাজপুরে খেজুর রস সংগ্রহ শুরু, ব্যস্ত গাছিরা
কৃষি

দিনাজপুরে খেজুর রস সংগ্রহ শুরু, ব্যস্ত গাছিরা

দিনাজপুরে শীতকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে খেজুর গাছের রস সংগ্রহ শুরু হয়েছে। জেলাজুড়ে গাছিরা এখন রস সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করছেন।…