…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

সারাদেশে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রদর্শনী, ১০০ জন পাবে শতভাগ স্কলারশিপ

নিজস্ব প্রতিবেদক
সারাদেশে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রদর্শনী, ১০০ জন পাবে শতভাগ স্কলারশিপ
ছবি: সংগৃহীত

সারাদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রদর্শনী আয়োজনের অনুমতি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। ‘আর্ট বাংলাদেশ’-এর ব্যানারে ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড এ কার্যক্রম পরিচালনা করবে।

রোববার (৮ নভেম্বর) মাউশির শারীরিক শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি অনুমতিপত্র জারি করা হয়েছে।

অনুমতিপত্রে বলা হয়েছে, শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক শিক্ষা ও সংস্কৃতিচর্চায় চিত্রাঙ্কন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ বিবেচনায় চিত্রাঙ্কন প্রদর্শনীকে সহশিক্ষা কার্যক্রম হিসেবে গুরুত্ব দিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম বাস্তবায়নের অনুমতি দেওয়া হয়েছে।

কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের শ্রেণিভিত্তিক আর্ট পেপার বিতরণ করা হবে। শিক্ষার্থীরা যেকোনো বিষয়ের ওপর ছবি আঁকতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠানে অথবা বাসায় ছবি এঁকে নির্ধারিত শিক্ষকের কাছে জমা দিতে হবে। পরে আর্ট বাংলাদেশ টিম সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আঁকা ছবিগুলো সংগ্রহ করবে।

সংগৃহীত চিত্রকর্ম মূল্যায়নের পর উত্তীর্ণ শিক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে। শুধু এসএমএস পাওয়া শিক্ষার্থীরাই এক্সিবিশনে অংশ নিতে ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধিত শিক্ষার্থীদের চিত্রকর্ম প্রদর্শন করা হবে। পাশাপাশি তারা ক্রেস্ট ও সনদ পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন।

অনুমতিপত্রে আরও জানানো হয়, দেশের প্রতিটি জেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে। কেন্দ্রীয় আর্ট এক্সিবিশন অনুষ্ঠিত হবে ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের গ্যালারিগুলোতে। প্রদর্শনীর তারিখ ও সময় অংশগ্রহণকারীদের এসএমএসের মাধ্যমে জানানো হবে।

এ ছাড়া আন্তর্জাতিক পর্যায়ে আর্ট এক্সিবিশনে অংশগ্রহণের সুযোগও রাখা হয়েছে। দেশের সব জেলার শিল্পীদের মধ্য থেকে ১০০ জনকে শতভাগ স্কলারশিপ দেওয়া হবে। এসব শিল্পীর চিত্রকর্ম পাঁচটি দেশে প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

আলিমে ভর্তি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ১২ নভেম্বর থেকে, শেষ ২৬ নভেম্বর

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ (আলিম) শ্রেণিতে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে। চলবে ২৬ নভেম্বর…

শিক্ষা

আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার নীতিমালা প্রকাশ, ২২ নভেম্বর শুরু জেলা পর্যায়ের খেলা

ঢাকা শিক্ষা বোর্ডের অধীন আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-২০২৭ আয়োজনের বিস্তারিত নীতিমালা (বাইলজ) প্রকাশ করা হয়েছে।…

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দ্রুত ম্যানেজিং কমিটির নির্বাচন চায় অভিভাবক ঐক্য ফোরাম
শিক্ষা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দ্রুত ম্যানেজিং কমিটির নির্বাচন চায় অভিভাবক ঐক্য ফোরাম

বেসরকারি স্কুল-কলেজ-মাদরাসা পরিচালনার নতুন প্রবিধানমালা চূড়ান্ত করে দ্রুত ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীর …

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী পাচ্ছেন যুক্তরাষ্ট্রের ফুল ফান্ডেড স্কলারশিপ
শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী পাচ্ছেন যুক্তরাষ্ট্রের ফুল ফান্ডেড স্কলারশিপ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের ফুল ফান্ডেড স্কলারশিপ পাচ্ছেন। এ লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউন…