…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল

নিজস্ব প্রতিবেদক
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল
ছবি: সংগৃহীত

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় আবারও বিক্ষোভ শুরু করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। রোববার (৮ নভেম্বর) দুপুরে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরের জরুন এলাকায় মন্ডল গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিলেও দুপুরের দিকে কারখানা থেকে বের হয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন।

এ সময় তারা আশপাশের কয়েকটি কারখানার ছুটি দাবি করে ওইসব কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে আন্দোলনে যোগ দিতে বলেন। পরে বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

একপর্যায়ে শ্রমিকরা বিভিন্ন সড়কে গিয়ে বিক্ষোভ মিছিল বের করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

কোনাবাড়ী, জরুন ও কাশিমপুরসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে ওই কারখানা রোববারের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এছাড়াও কাশিমপুর এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানাগুলো ছুটি ঘোষণা করে কারখানার কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কয়েকটি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে কোনাবাড়ী, কাশিমপুর ও জরুনসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।

জাতীয় বিভাগের আরও খবর

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয়

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে শিল্পাঞ্চলগুলোর নিরাপত্তা সুসংহত রাখা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিহত করতে রাজধানী ঢাকা ও এর আশপ…

গাজীপুরে আজও ২৫ প্লাটুন বিজিবি-আনসার মোতায়েন, কর্মস্থলে ফিরেছেন শ্রমিকেরা
জাতীয়

গাজীপুরে আজও ২৫ প্লাটুন বিজিবি-আনসার মোতায়েন, কর্মস্থলে ফিরেছেন শ্রমিকেরা

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনের পর নবম দিনের মতো গাজীপুরের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা জ…

কর্ণফুলীর দখলদারদের তালিকা দিতে আরও দুই সপ্তাহ সময় দিল হাইকোর্ট
জাতীয়

কর্ণফুলীর দখলদারদের তালিকা দিতে আরও দুই সপ্তাহ সময় দিল হাইকোর্ট

চট্টগ্রামে কর্ণফুলী নদীর দক্ষিণ ও পূর্ব পাশের নদীর সীমানা জরিপ করে অবৈধ দখলদারদের তালিকা দাখিলে আরও দুই সপ্তাহের সময় দিয়েছেন হাইকোর্ট।…

বেঁধে রাখা নারী পোশাকশ্রমিক নন, ঘটনাটি নোয়াখালীর সোনাইমুড়ীর চুরির অভিযোগের
জাতীয়

বেঁধে রাখা নারী পোশাকশ্রমিক নন, ঘটনাটি নোয়াখালীর সোনাইমুড়ীর চুরির অভিযোগের

'ক্ষুধার্ত এক নারীর প্রতি ছাত্রদলের নির্মম নির্যাতন' — এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি ভিন্ন …