…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

মূল্য সমন্বয়ের নামে জনগণের সঙ্গে প্রতারণা হচ্ছে: জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
মূল্য সমন্বয়ের নামে জনগণের সঙ্গে প্রতারণা হচ্ছে: জামায়াতের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

সরকার তেল-গ্যাসের মূল্য সমন্বয়ের নামে বারবার মূল্য বৃদ্ধি করে জনগণের পকেট কাটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, 'আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও সরকার ভর্তুকি দেবে কিন্তু তেলের দাম বৃদ্ধি করবে না জানিয়ে সরকার গণমাধ্যমে এবং সংসদে ফলাও করে প্রচার করেছিল। এই প্রচারের পরপরই সরকার তেল-গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে।'

আজ রোববার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে 'সিলিন্ডার গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে' ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

পৃথিবীর বিভিন্ন দেশে যখন তেল ও গ্যাসের মূল্য কম সেখানে আমাদের দেশে দাম বৃদ্ধি করা হচ্ছে বলে অভিযোগ করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, 'সরকারের মন্ত্রীরা চোখ বন্ধ করে জাতির সঙ্গে মিথ্যাচার করছে, প্রতারণা করছে।'

নূরুল ইসলাম বলেন, চাহিদার আলোকে সার বরাদ্দ দেওয়া হচ্ছে না। অথচ কৃষি মন্ত্রী দাবি করছেন দেশে সারের কোনো সংকট নেই। কৃষি মন্ত্রী কৃষকদের সঙ্গে মতবিনিময়ের নামে দলীয় নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় করে 'সাজানো প্রশ্ন' গণমাধ্যমে প্রচার করে সারের সংকট আড়ালের চেষ্টা করছে।

সমাবেশে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেন, 'অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিএনপি যখন বলতো নির্বাচনই সব সমস্যার সমাধান।'

তাহলে ১২ ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে কি—এমন প্রশ্ন রেখে তিনি বলেন, যদি নির্বাচন হয়ে থাকে তাহলে সংকট সমাধান না হয়ে সংকট বাড়ছে কেন? অন্তর্বর্তীকালীন সরকারের দুই বছর দেশের মানুষ যেই কষ্ট পোহাতে হয়নি বিএনপি সরকারের সময় কেন ভয়াবহ দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সমাবেশে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মোহাম্মদ কামাল হোসেন, সৈয়দ জয়নুল আবেদীন, রাশেদুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে একটি মিছিল বের করেন জামায়াত নেতা–কর্মীরা। মিছিলটি পল্টন মোড় হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।

রাজনীতি বিভাগের আরও খবর

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান, সোমবার শুরু অধিবেশন
রাজনীতি

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান, সোমবার শুরু অধিবেশন

জাতীয় সংসদের স্পিকার ও কার্য উপদেষ্টা কমিটির সভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক শুরু হয়েছে।…

সোমবার বসছে সংসদের চতুর্থ অধিবেশন, সংবিধান সংস্কার নিয়ে উত্তাপের আভাস
রাজনীতি

সোমবার বসছে সংসদের চতুর্থ অধিবেশন, সংবিধান সংস্কার নিয়ে উত্তাপের আভাস

আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। সংক্ষিপ্ত এ অধিবেশনে ৬টি বিল নিয়ে আলোচনা হতে পারে, এর মধ্যে দুই-তিনটি পাসও হতে…

চালের মজুত সন্তোষজনক, আমদানির ব্যবস্থা রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থেই: খাদ্যমন্ত্রী
রাজনীতি

চালের মজুত সন্তোষজনক, আমদানির ব্যবস্থা রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থেই: খাদ্যমন্ত্রী

খাদ্যনিরাপত্তার স্বার্থেই বিভিন্ন দেশের সঙ্গে চাল আমদানির ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, দেশে চালের সরব…