…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

দুই সপ্তাহের নেতৃত্ব প্রশিক্ষণে পাকিস্তান গেলেন বিসিএসের ৩৪ ঊর্ধ্বতন কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
দুই সপ্তাহের নেতৃত্ব প্রশিক্ষণে পাকিস্তান গেলেন বিসিএসের ৩৪ ঊর্ধ্বতন কর্মকর্তা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তা দুই সপ্তাহের নির্বাহী নেতৃত্ব প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে পাকিস্তান গেছেন। রোববার (৮ নভেম্বর) তাঁরা পাকিস্তানের লাহোরে ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে (এনএসপিপি) প্রশিক্ষণ নিতে ঢাকা ত্যাগ করেন।

তাঁদের মধ্যে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তারাও রয়েছেন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের বিদায় জানাতে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

এর আগে প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন হাইকমিশনার।

অনুষ্ঠানে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা, পেশাগত সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে এ প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

তিনি সরকারি প্রশাসনে ঘনিষ্ঠ সম্পর্ক ও সহযোগিতা সম্প্রসারণে পাকিস্তান ও বাংলাদেশের নেতৃত্বের দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকারের কথা তুলে ধরেন।

পাশাপাশি দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও পারিবারিক বন্ধনের কথা উল্লেখ করেন তিনি।

শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

২০২৫ সালের আগস্টে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মুহাম্মদ ইসহাক দারের ঢাকা সফরের সময় ঘোষিত 'পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর'-এর প্রসঙ্গ তুলে হাইকমিশনার জানান, ২০২৬ সালে ১৭০ জন বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়েছেন।

শিগগিরই আরও ২০ জন শিক্ষার্থী সেখানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, চলতি বছরের শুরুতে বাংলাদেশের ১২ জন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা নির্বাহী নেতৃত্ব প্রশিক্ষণ কর্মসূচির প্রথম ব্যাচ সফলভাবে সম্পন্ন করেন। বর্তমান প্রতিনিধিদল এ উদ্যোগের দ্বিতীয় ব্যাচ, যা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান প্রাতিষ্ঠানিক সহযোগিতার প্রতিফলন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

নিউজিল্যান্ডে ইতিহাসের সবচেয়ে হাড্ডাহাড্ডি নির্বাচন, কোনো দলেরই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই
আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে ইতিহাসের সবচেয়ে হাড্ডাহাড্ডি নির্বাচন, কোনো দলেরই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই

শনিবার কুয়াশায় ঢাকা রাজধানী ওয়েলিংটনে নতুন সরকার নির্বাচনে ভোট দিয়েছে নিউজিল্যান্ড। তবে আবহাওয়ার মতোই ধূসর ছিল ভোটারদের মনোভাব। বছরের পর বছর ধরে …

আন্তর্জাতিক

ঢাকা থেকে সৌদি আরবগামী ১৮০ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার ৮৫ যাত্রী

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ১৮০টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ২৩ হাজার ৮৫ জন যাত্রী আটকা পড়েছেন। গত ১০ অক্টোবর থেকে শনিবার (৭ নভেম্বর) পর্…

১২ বছর পর ত্রিপোলিতে দূতাবাস ভবন খুলল মিসর, তুরস্ক-লিবিয়া সমুদ্র চুক্তি নিয়ে আপত্তি
আন্তর্জাতিক

১২ বছর পর ত্রিপোলিতে দূতাবাস ভবন খুলল মিসর, তুরস্ক-লিবিয়া সমুদ্র চুক্তি নিয়ে আপত্তি

মিসর শনিবার লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে তার ঐতিহাসিক দূতাবাস ভবন আবার খুলেছে। পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সফরের সময় ভবনটি পুনরায় চালু করা হয়। …

ভূমধ্যসাগরে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান মিসরের, মজুত প্রায় ২০ হাজার কোটি ঘনফুট
আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান মিসরের, মজুত প্রায় ২০ হাজার কোটি ঘনফুট

ভূমধ্যসাগরে নতুন প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়ার কথা ঘোষণা করেছে মিসর। 'নাসিম-১এক্স' নামের অনুসন্ধান কূপের ভাণ্ডারে প্রাথমিক হিসাবে প্রায় ২০ হাজার ক…