ফেনীতে ৬০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট দিল বাদল’স ইংলিশ কেয়ার
ফেনীতে বাদল’স ইংলিশ কেয়ারের উদ্যোগে ৬০ জন কৃতী শিক্ষার্থী এবং প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
গত রোববার রাতে শহরের রেডিক্স হোটেলের কনভেনশন হলে মেধাবী শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাদল’স ইংলিশ কেয়ারের প্রতিষ্ঠাতা ও পরিচালক শাহাদাত হোসাইন বাদলের সভাপতিত্বে ও উপস্থাপনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ডিবিসি নিউজ ও ডেইলি অবজারভারের ফেনী জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া।
অন্য অতিথিদের মধ্যে ছিলেন দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, রাজাপুর কলেজের সহকারী অধ্যাপক (ইংরেজি) ও ফেনী জেলা কলেজ শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি আবদুল হাইয়ুম জুয়েল এবং দৈনিক ফেনী পত্রিকার সম্পাদক আরিফুল আমীন রিজভী।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক ও লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরীর প্রেসিডেন্ট লায়ন মোর্শেদ হোসেন, সময় টেলিভিশন ফেনী ব্যুরো অফিসের সিনিয়র রিপোর্টার ও ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সজল, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান এবং এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার সোলায়মান হাজারী ডালিম।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মিশকাতুল মুনতাহা, চন্দ্রিমা দেবনাথ, নাফিউন নুর ও জিনাতুল ইসলাম।
ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া বাদল’স ইংলিশ কেয়ারে বেসিক ইংলিশ কোর্সের চূড়ান্ত পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদেরও সংবর্ধনা এবং ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইংরেজি আন্তর্জাতিক ভাষা। তাই ইংরেজি শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় অনেক পারদর্শী হতে হবে। তাহলে তারা দেশে ও বিদেশে তাদের মেধার স্বাক্ষর রাখতে সক্ষম হবে।
বক্তারা আরও বলেন, বাদল’স কেয়ারের মাধ্যমে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ইংরেজিতে পারদর্শী করে গড়ে তোলা হচ্ছে।
আগত ২০২৭ সালের শুরুতে বাদল স্যারের পরিচালনায় ক্যাপ্টেন ক্যাডেট কোচিংয়ের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সম্মানিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি, কৃতী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

