…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

৪৫তম বিসিএসের ৩৩৯ প্রভাষককে সরকারি কলেজে পদায়ন

নিজস্ব প্রতিবেদক

৪৫তম বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া ৩৩৯ জন প্রভাষককে দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করা হয়েছে। আট দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ শেষে বিভিন্ন সরকারি কলেজে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে গত ১৪ অক্টোবর ৩৮৪ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) প্রবেশ পদে প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ১০০ টাকা বেতনক্রমে তাঁদের নিয়োগ দেওয়া হয়েছিল।

নিয়োগপ্রাপ্ত প্রভাষকরা গত ১ নভেম্বর সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বরাবর যোগদান করেন। বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) তাঁদের যোগদান কার্যক্রম সম্পন্ন হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ৫ নভেম্বরের স্মারকে তাঁদের যোগদানপত্র গ্রহণ করা হয়। এরপর ১ থেকে ৮ নভেম্বর পর্যন্ত আট দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণে অংশ নেন তাঁরা।

প্রশিক্ষণ শেষে সদ্য যোগদান করা ৩৩৯ জন কর্মকর্তাকে সরকারি কলেজে প্রভাষক পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

নিয়োগ পাওয়া ৩৮৪ জনের মধ্যে ৩৩৯ জনকে এবার কলেজে পদায়ন করা হলো।

শিক্ষা বিভাগের আরও খবর

বাজিতপুরে শিক্ষার্থীদের বাসে আগুন, পুড়ে ছাই পুরো গাড়ি
শিক্ষা

বাজিতপুরে শিক্ষার্থীদের বাসে আগুন, পুড়ে ছাই পুরো গাড়ি

কিশোরগঞ্জের বাজিতপুরে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রাখা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্…

বেঞ্চ সহকারীর প্রিলিমিনারি পরীক্ষা ১৪ নভেম্বর, বারির পরীক্ষাও একই দিন
শিক্ষা

বেঞ্চ সহকারীর প্রিলিমিনারি পরীক্ষা ১৪ নভেম্বর, বারির পরীক্ষাও একই দিন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের অধীনে 'বেঞ্চ সহকারী (সিজেএম/সিএমএম)' পদের প্রাথমিক বাছাই পরীক্ষা (প্রিলিমিনারি) আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত…

শিক্ষা

বালিয়াডাঙ্গীতে কলেজ ফটকে তালা দিয়ে ধর্মঘটের চেষ্টা, ছাত্রলীগ নেতা আটক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সমির উদ্দীন স্মৃতি কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে ধর্মঘটের পোস্টার সাঁটানোর অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক কর…

শিক্ষা

নতুন বছরে স্কুলে ৭০ দিনের ছুটির প্রস্তাব, পরীক্ষার সূচিও খসড়ায়

২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ দিন ছুটি রাখার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে আগামী বছরের অর্ধব…