…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

কুষ্টিয়ায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, শরীরের ছয় স্থানে জখম

নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়ায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, শরীরের ছয় স্থানে জখম
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় প্রকাশ্য দিবালোকে বাসার সামনে কিশোর গ্যাং সদস্যের উপর্যুপরি ছুরিকাঘাতে দশম শ্রেণির এক ছাত্রী গুরুতর আহত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছাত্রীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হাতসহ শরীরের অন্তত ছয় স্থানে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।

আহত জাকিয়া সুলতানা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাকারিয়া হোসেনের মেয়ে ও কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ওষুধ কোম্পানিতে চাকরি করার সুবাদে পরিবার নিয়ে কুষ্টিয়া শহরের থানাপাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন।

এ ঘটনায় অভিযুক্ত ইমন কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। সে স্থানীয় সানআপ স্কুলে দশম শ্রেণির শিক্ষার্থী।

স্কুলছাত্রীর বাবা জাকারিয়া হোসেনের অভিযোগ, বখাটে যুবক ইমন বেশ কিছু দিন ধরে মেয়েকে স্কুলে যাতায়াতের পথে পথরোধ করে উত্ত্যক্ত করতো।

বাবার ভাষায়, কে জানতো যে শেষ পর্যন্ত তার মেয়েকে হত্যার উদ্দেশ্যে এভাবে নৃশংস হামলা করা হবে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মেয়ের অভিভাবকদের মার খেয়েও মুখ বুজে হজম করতে হচ্ছে। তিনি এ হামলার দৃষ্টান্তমূলক বিচার চান।

কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিগ্যান মণ্ডল বলেন, জাকিয়া সুলতানা মমো ওদের ব্যাচের সেরা দশের মধ্যে একজন। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে সে দারুণ মেধাবী এবং অত্যন্ত ভদ্র ছাত্রী হিসেবে স্কুলে পরিচিত।

প্রধান শিক্ষক জানান, বিষয়টি স্কুলের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সবাইকে চরম শঙ্কার মুখে ফেলে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল হাসান বলেন, আহত স্কুলছাত্রীকে জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা দেন। ওই রোগীর প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং সে এখনো চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

মহিলা সার্জারি ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আপাতত রোগী ঝুঁকিমুক্ত।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ঘটনার পর পুলিশ ইতোমধ্যেই স্থানীয় ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। সন্দেহজনক হামলাকারীকেও শনাক্ত করা হয়েছে।

ওসি জানান, হামলাকারী কিশোর ইমনকে গ্রেপ্তারে আইন-শৃঙ্খলা বাহিনীর সব কয়টি ইউনিট অভিযান চালাচ্ছে। খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে পুলিশ আশা করছে।

শিক্ষা বিভাগের আরও খবর

বাজিতপুরে শিক্ষার্থীদের বাসে আগুন, পুড়ে ছাই পুরো গাড়ি
শিক্ষা

বাজিতপুরে শিক্ষার্থীদের বাসে আগুন, পুড়ে ছাই পুরো গাড়ি

কিশোরগঞ্জের বাজিতপুরে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রাখা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্…

বেঞ্চ সহকারীর প্রিলিমিনারি পরীক্ষা ১৪ নভেম্বর, বারির পরীক্ষাও একই দিন
শিক্ষা

বেঞ্চ সহকারীর প্রিলিমিনারি পরীক্ষা ১৪ নভেম্বর, বারির পরীক্ষাও একই দিন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের অধীনে 'বেঞ্চ সহকারী (সিজেএম/সিএমএম)' পদের প্রাথমিক বাছাই পরীক্ষা (প্রিলিমিনারি) আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত…

শিক্ষা

বালিয়াডাঙ্গীতে কলেজ ফটকে তালা দিয়ে ধর্মঘটের চেষ্টা, ছাত্রলীগ নেতা আটক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সমির উদ্দীন স্মৃতি কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে ধর্মঘটের পোস্টার সাঁটানোর অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক কর…

শিক্ষা

নতুন বছরে স্কুলে ৭০ দিনের ছুটির প্রস্তাব, পরীক্ষার সূচিও খসড়ায়

২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ দিন ছুটি রাখার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে আগামী বছরের অর্ধব…