…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

২০২৭ সালের এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার ফরম পূরণ ১৯ নভেম্বর থেকে, ফি জমা জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৭ সালের এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার অনলাইন ফরম পূরণ এবং টিসি ও পিসি নম্বর এন্ট্রি কার্যক্রম আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে।

রোববার (৯ নভেম্বর) কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ থেকে ৩০ নভেম্বরের মধ্যে অনলাইনে টিসি ও পিসি নম্বর এন্ট্রি করতে হবে।

বিনা বিলম্ব ফিতে ১৯ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। আর ৩০০ টাকা বিলম্ব ফিসহ ১৬ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে।

এছাড়া ৩০০ টাকা বিলম্ব ফি ও ১ হাজার টাকা প্রতিষ্ঠান জরিমানাসহ ২৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে। সোনালী সেবার মাধ্যমে আগামী ৪ থেকে ১২ জানুয়ারি ২০২৭ পর্যন্ত ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের এ পরীক্ষা দশম শ্রেণির পূর্ণাঙ্গ সিলেবাস, পূর্ণমান ও পূর্ণসময়ে অনুষ্ঠিত হবে।

কেবল ২০২৬ সালে উত্তীর্ণ শিক্ষার্থীরা নিয়মিত ফি-এর পাশাপাশি অতিরিক্ত ৫০০ টাকা ফি প্রদান করে মান উন্নয়ন পরীক্ষায় অংশ নিতে পারবে।

বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য আবেদন সাপেক্ষে পরীক্ষায় অতিরিক্ত সময় (প্রতি ঘণ্টায় ১০ মিনিট) ও শ্রুতি লেখকের সুযোগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনলাইনে টিসি ও পিসি নম্বর এন্ট্রি না থাকলে সম্ভাব্য তালিকায় নাম আসবে না এবং ফরম পূরণ করাও যাবে না। তাই নির্ধারিত সময়ের মধ্যে এন্ট্রি শেষ করার কথা বলেছে বোর্ড।

শিক্ষা বিভাগের আরও খবর

বাজিতপুরে শিক্ষার্থীদের বাসে আগুন, পুড়ে ছাই পুরো গাড়ি
শিক্ষা

বাজিতপুরে শিক্ষার্থীদের বাসে আগুন, পুড়ে ছাই পুরো গাড়ি

কিশোরগঞ্জের বাজিতপুরে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রাখা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্…

বেঞ্চ সহকারীর প্রিলিমিনারি পরীক্ষা ১৪ নভেম্বর, বারির পরীক্ষাও একই দিন
শিক্ষা

বেঞ্চ সহকারীর প্রিলিমিনারি পরীক্ষা ১৪ নভেম্বর, বারির পরীক্ষাও একই দিন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের অধীনে 'বেঞ্চ সহকারী (সিজেএম/সিএমএম)' পদের প্রাথমিক বাছাই পরীক্ষা (প্রিলিমিনারি) আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত…

শিক্ষা

বালিয়াডাঙ্গীতে কলেজ ফটকে তালা দিয়ে ধর্মঘটের চেষ্টা, ছাত্রলীগ নেতা আটক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সমির উদ্দীন স্মৃতি কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে ধর্মঘটের পোস্টার সাঁটানোর অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক কর…

শিক্ষা

নতুন বছরে স্কুলে ৭০ দিনের ছুটির প্রস্তাব, পরীক্ষার সূচিও খসড়ায়

২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ দিন ছুটি রাখার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে আগামী বছরের অর্ধব…