এসএমসি এন্টারপ্রাইজে ম্যানেজার পদে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইনস্টিটিউশনাল সেলস বিভাগে ‘ম্যানেজার’ পদে কর্মী নেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদটির শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি চাওয়া হয়েছে। এমবিএ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নিয়োগ পেলে প্রার্থী গাড়ির খরচ ভাতা, বার্ষিক কর্মদক্ষতা বোনাস, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা পাবেন।
এ ছাড়া সুবিধার মধ্যে রয়েছে কোম্পানির লভ্যাংশের অংশ, দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, চিকিৎসা সুবিধা, অর্জিত ছুটি নগদায়ন এবং গ্রুপ জীবন বিমা।
আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানটির নিয়োগ বিজ্ঞপ্তিতেই দেওয়া রয়েছে।



