…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

রপ্তানি ঘোষণার আড়ালে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি, দুই প্রতিষ্ঠানের চালান জব্দে কাস্টমসের অভিযান

নিজস্ব প্রতিবেদক

বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা ফেব্রিক্স সরিয়ে এবং রপ্তানি ঘোষণার বাইরে তৈরি পোশাক পাঠানোর কৌশলে দেড় কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকির প্রমাণ পেয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস, আইসিডি।

পৃথক দুটি অভিযানে দুই রপ্তানিকারক প্রতিষ্ঠানের চালানে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত পোশাক শনাক্ত করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো ঢাকার সাভারের ঈগল টেক্সটাইলস এবং রিয়াজ নিটওয়্যার লিমিটেড।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এনবিআর বলছে, দুই প্রতিষ্ঠানের বন্ড সুবিধায় আমদানি করা ফেব্রিক্স অবৈধভাবে অপসারণে রাজস্ব ফাঁকির পরিমাণ ১ কোটি ৫০ লাখ টাকার বেশি। এর বাইরে একটি প্রতিষ্ঠান প্রায় ৯ লাখ টাকা ফাঁকি দিয়েছে বলেও তথ্য পেয়েছে কাস্টমস।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কমিশনারের নির্দেশনায় প্রিভেন্টিভ টিম পৃথক দুটি অভিযান চালায়।

১১ নভেম্বর দুপুর ১২টায় কিউএনএস কনটেইনার সার্ভিস লিমিটেডের অফডকে ঈগল টেক্সটাইলসের রপ্তানি চালান শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। ঘোষণায় চার ধরনের পোশাক — লেডিস শার্ট, মেনস শার্ট, লেডিস ট্রাউজার ও লেডিস ড্রেস — মোট ২৩৭ কার্টুন উল্লেখ করা হয়েছিল। কিন্তু পরীক্ষায় নিট ও ডেনিম ফেব্রিক্সে তৈরি ১৪ ধরনের এক লাখ ৭৩ হাজার ৩৪৯ পিস স্টক লটের পোশাক পাওয়া যায়। পণ্যগুলো ২৩৭টি বস্তায় ছিল, যা রপ্তানি ঘোষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এ ছাড়া বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) দেওয়া চালানে পোশাকের ফেব্রিক্সের গঠনে অসংগতি পাওয়া যায়। বন্ড সুবিধায় আমদানি করা ফেব্রিক্স অবৈধভাবে সরিয়ে নেওয়ার সঙ্গে জড়িত রাজস্বের পরিমাণ ৮০ লাখ টাকার বেশি। স্থানীয়ভাবে সংগৃহীত তৈরি পোশাকের বিপরীতে ৭ দশমিক ৫ শতাংশ হারে পরিহার করা মূসকের পরিমাণ প্রায় ৯ লাখ টাকা।

অন্যদিকে গত ২৮ অক্টোবর বিকেল ৩টায় শফি মোটরস লিমিটেডের অফডকে রিয়াজ নিটওয়্যার লিমিটেডের রপ্তানি চালান শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। প্রতিষ্ঠানটির বিল অব এক্সপোর্ট নম্বর সি-৬৪৯০৪৬, যা ২৭ অক্টোবর দাখিল করা হয়েছিল। চালানটির ঘোষণায় এক ধরনের মেনস পোলো শার্টের ৬৮৭ কার্টুন উল্লেখ করা হয়। কিন্তু পরীক্ষায় নিট ও ডেনিম ফেব্রিক্সে তৈরি ৫০ ধরনের পোশাক পাওয়া যায়, যা ঘোষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কাস্টমসের প্রাথমিক হিসাবে বন্ড সুবিধায় আমদানি করা ফেব্রিক্স অবৈধভাবে অপসারণের সঙ্গে জড়িত রাজস্বের পরিমাণ ৭০ লাখ টাকার বেশি।

এনবিআর জানায়, উভয় ঘটনার চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত ও মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। বন্ড সুবিধায় আমদানি করা কাঁচামাল নির্ধারিত রপ্তানিমুখী উৎপাদনে ব্যবহার না করে অন্যভাবে সরিয়ে নেওয়া হয়েছে কি না, তা সংশ্লিষ্ট নথি ও তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

বিডি ক্রিয়েশনের কর্মীদের পেরোল ব্যাংকিং সেবা দেবে প্রাইম ব্যাংক, গুলশানে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক পিএলসির কাছ থেকে পেরোল ব্যাংকিং সেবা নেবে বিডি ক্রিয়েশন লিমিটেড। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের গুলশান করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠ…

অর্থনীতি ও ব্যবসা

দায়িত্ব পেয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন সমবায় ব্যাংকের নতুন চেয়ারম্যান ফয়সাল আহমেদ

বাংলাদেশ কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের নবনিযুক্ত চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা …

৯০ হাজার টাকার পুঁজি থেকে কোটি টাকার হোমডেকর ব্র্যান্ড গড়লেন নিতাই সরকার
অর্থনীতি ও ব্যবসা

৯০ হাজার টাকার পুঁজি থেকে কোটি টাকার হোমডেকর ব্র্যান্ড গড়লেন নিতাই সরকার

একসময় পুরান ঢাকায় মামার ফার্মেসির পাশে মোবাইল ফোনের ফ্লেক্সিলোডের দোকান চালিয়েছেন উদ্যোক্তা নিতাই সরকার। পাইকারি বাজার থেকে পোশাক ও বিছানার চাদর কি…

ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাৎ: ঢাকা ব্যাংক কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড
অর্থনীতি ও ব্যবসা

ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাৎ: ঢাকা ব্যাংক কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের দায়ে ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ক্যাশ ইন-চার্জ (সিনিয়র অফিসার) মো. রিফাতুল হককে ২০ বছর…