আবেদন ফি ছাড়াই ব্যানবেইসে ২৭৩ জনের চাকরি, ১৪ পদে আবেদন করা যাবে ডাকযোগেও

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৪টি পদে মোট ২৭৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগে আবেদনের জন্য কোনো ফি লাগবে না।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে পারবেন। অষ্টম শ্রেণি পাস প্রার্থীরাও এই নিয়োগে আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের মধ্যে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
বয়সের শর্ত অনুযায়ী, ২০২৬ সালের ২৬ নভেম্বর তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনপত্র পাঠাতে হবে মহাপরিচালক, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস), ১, জহির রায়হান রোড (পলাশী-নীলক্ষেত), ঢাকা-১২০৫ ঠিকানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের পরে পৌঁছানো এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।



