…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › চাকরি › খবর
চাকরি

শোরুম ম্যানেজার পদে ৩০ জন নেবে মিনিস্টার, আবেদন ১২ ডিসেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
শোরুম ম্যানেজার পদে ৩০ জন নেবে মিনিস্টার, আবেদন ১২ ডিসেম্বর পর্যন্ত
ছবি: সংগৃহীত

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ‘শোরুম ম্যানেজার’ পদে মোট ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত।

পদটির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে ডিপ্লোমা, স্নাতক অথবা স্নাতকোত্তর পাস। যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন।

নিয়োগ পেলে কর্মীরা মোবাইল বিল, বছরে দুটি উৎসব বোনাস, বার্ষিক বেতন বৃদ্ধি ও সাপ্তাহিক ছুটি পাবেন। এ ছাড়া কোম্পানির নীতিমালা অনুযায়ী বিক্রয় প্রণোদনা ও কমিশনের সুবিধাও থাকবে।

এদিকে আরও কয়েকটি প্রতিষ্ঠানও জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড তাদের ইনস্টিটিউশনাল সেলস বিভাগে ‘ম্যানেজার’ পদে কর্মী নেবে; আবেদন করা যাবে ২৫ নভেম্বর পর্যন্ত, অনলাইনে।

প্রাণ গ্রুপ ক্যাটাগরি ম্যানেজমেন্ট বিভাগে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)’ পদে নিয়োগ দেবে। আবেদন শুরু হয়েছে, চলবে ২১ নভেম্বর পর্যন্ত এবং অনলাইনে আবেদন করা যাবে।

বিকাশ লিমিটেড ডিজিটাল অ্যাসেটস অ্যান্ড কমিউনিকেশনস বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নেবে। আবেদন নেওয়া শুরু হয়েছে, করা যাবে ২২ নভেম্বর পর্যন্ত।

আজকের পত্রিকা তাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ও সোশ্যাল মিডিয়া বিভাগে ‘এক্সিকিউটিভ-সোশ্যাল মিডিয়া’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

চাকরি বিভাগের আরও খবর

নারীর কর্মসংস্থানের জন্য সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন জরুরি: বাংলা একাডেমিতে জাতীয় সম্মেলনে আলোচকরা
চাকরি

নারীর কর্মসংস্থানের জন্য সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন জরুরি: বাংলা একাডেমিতে জাতীয় সম্মেলনে আলোচকরা

সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও মানসম্মত শিশুযত্ন সেবা নারীদের কর্মজীবনে প্রবেশ ও কর্মসংস্থানে টিকে থাকতে সহায়তা করতে পারে। একই সঙ্গে এটি শিশুদের সুস্থভাবে ব…

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নবম গ্রেডে ২২ জন নিয়োগ, আবেদন ২ ডিসেম্বর পর্যন্ত
চাকরি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নবম গ্রেডে ২২ জন নিয়োগ, আবেদন ২ ডিসেম্বর পর্যন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানটিতে নবম গ্রেডের পাঁচটি ক্যাটাগরির পদে মোট ২২ জনকে নিয়োগ দ…

পুলিশে কনস্টেবল নিয়োগে আবেদন ১ লাখ ২ হাজার ৬৯৪টি, ৬ হাজার পদে নিয়োগের সম্ভাবনা
চাকরি

পুলিশে কনস্টেবল নিয়োগে আবেদন ১ লাখ ২ হাজার ৬৯৪টি, ৬ হাজার পদে নিয়োগের সম্ভাবনা

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চলতি নিয়োগপ্রক্রিয়ায় মোট ১ লাখ ২ হাজার ৬৯৪টি আবেদন জমা পড়েছে। গত ৯ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ…