…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

চলনবিলে অতিথি পাখির মিলনমেলা, পাহারায় স্থানীয় তরুণেরা

নিজস্ব প্রতিবেদক
চলনবিলে অতিথি পাখির মিলনমেলা, পাহারায় স্থানীয় তরুণেরা
ছবি: সংগৃহীত

বর্ষার পানি নেমে যাওয়ার শেষ সময়ে চলনবিলে জড়ো হয়েছে হাজার হাজার অতিথি পাখি। সাদা বক, গাংচিল, বালিহাঁস, পানকৌড়ি, শামুকখোল ও ডাহুকের কলরবে কাকডাকা ভোর থেকে মুখর হয়ে উঠছে বিল এলাকা। পা-ডোবা পানিতে দাঁড়িয়ে বক শিকার ধরছে দারকিনা, পুঁটি ও বাতাসি মাছ।

নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলাজুড়ে বিস্তৃত চলনবিলের বড় অংশ নাটোরের সিংড়া ও গুরুদাসপুর উপজেলায়। সিংড়া শহরের চলনবিল গেট থেকে সিরাজগঞ্জের বারুহাস হয়ে তাড়াশের দিকে যাওয়া সড়কটি বর্ষায় পানির নিচে ডুবে থাকে বলে ‘ডুবন্ত সড়ক’ নামে পরিচিত। এই সড়কের দুই পাশে এখন অতিথি পাখিদের ওড়াউড়ি চোখে পড়ছে।

পাখিরা প্রতিদিন ভোরে নির্দিষ্ট সময়ে বিলের অল্প পানিতে নেমে আসে। এক জাতের পাখি অন্য জাতের সঙ্গে শিকার নিয়ে মারামারি করে না—এক জায়গায় বক বসলে অন্য জায়গায় থাকে বালিহাঁস বা পানকৌড়ি। গোধূলিতে পাখিরা দল বেঁধে ফিরে যায় বিলের ঝোপঝাড় ও উঁচু গাছের ডালে।

যে গাছে বক বসে, সে গাছে অন্য পাখি বসে না; আবার শামুকখোলের গাছে বসে না বক বা ডাহুক। নীড়ে ফেরার পর কিছু সময় কিচিরমিচির করে পাখিরা, এরপর নেমে আসে নীরবতা। আবার ভোর থেকে শুরু হয় কিচিরমিচির।

এই দৃশ্য দেখতে স্থানীয় বাসিন্দাসহ দেশের নানা প্রান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা ছুটে আসছেন চলনবিলে। তবে দৃশ্যটি পুরোপুরি উপভোগ করা যায় কাকডাকা ভোরে; বেলা বাড়লে পাখিরা ছড়িয়ে পড়ে।

পাখিদের এই নিরাপত্তা এমনিতেই আসেনি। চলনবিলের তরুণেরা পাখি রক্ষার শপথ নিয়ে গঠন করেছেন ‘চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি’, ‘সবুজ বাংলা’ ও ‘চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরাম’সহ নানা সংগঠন। সংগঠনের সদস্যরা বিলজুড়ে ছড়িয়ে থেকে পাহারা দিচ্ছেন।

১৪ বছর ধরে পাখিদের নিরাপত্তায় নেতৃত্ব দেওয়া চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, শিশু থেকে প্রবীণ—সব বয়সী মানুষই তাঁদের সদস্য। পাখি নিধনের উদ্যোগ কারও চোখে পড়লে তাৎক্ষণিক সংগঠনের কেন্দ্রে খবর চলে আসে।

সাইফুল ইসলাম বলেন, ‘বিলে পাখির অবাধ বিচরণ দেখে কেউ কেউ এয়ারগান ও ফাঁদ দিয়ে পাখি শিকারের চেষ্টা করে। আমরা তাদের প্রতিহত করার চেষ্টা করি। এরপরও যদি কেউ পাখি শিকার করে, তাহলে আমরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দিই। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হয়।’

বিলতীরের বাসিন্দা রাজু আহমেদ ও ফজলে রাব্বিও পাখি রক্ষায় সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

বঙ্গোপসাগরে লঘুচাপ নিম্নচাপে পরিণত, চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানকারী সুস্পষ্ট লঘুচাপটি আরও শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে আবহাওয়…

আবহাওয়া ও পরিবেশ

সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, মঙ্গলবার থেকে কয়েক বিভাগে বৃষ্টির আভাস

দেশের অধিকাংশ এলাকায় আজ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্র…

আবহাওয়া ও পরিবেশ

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, স্কোর ২২১ নিয়ে বিশ্বে তৃতীয়

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ তৃতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য …

আইলার ১৭ বছর পরও বেড়িবাঁধের ঢালে জিয়া গাইন-মিনতিরা, অভিযোজনে বছরে ঘাটতি ৫৬ হাজার কোটি টাকা
আবহাওয়া ও পরিবেশ

আইলার ১৭ বছর পরও বেড়িবাঁধের ঢালে জিয়া গাইন-মিনতিরা, অভিযোজনে বছরে ঘাটতি ৫৬ হাজার কোটি টাকা

ঘূর্ণিঝড় আইলার ১৭ বছর পরও খুলনার কয়রা উপজেলার মঠবাড়ি গ্রামের মো. জিয়া গাইন ও তাঁর স্ত্রী শামীমা বেগমের বসতভিটা শাকবাড়িয়া নদীর পানির নিচে। বেড়িব…