…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

নোবিপ্রবি ক্যাম্পাসে ১৩১ প্রজাতির বন্য প্রাণীর সন্ধান, আছে বিপন্ন কচ্ছপও

নিজস্ব প্রতিবেদক
নোবিপ্রবি ক্যাম্পাসে ১৩১ প্রজাতির বন্য প্রাণীর সন্ধান, আছে বিপন্ন কচ্ছপও
ছবি: সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সবুজ ক্যাম্পাসে ১৩১ প্রজাতির বন্য প্রাণীর সন্ধান পেয়েছেন গবেষকেরা। এক বছর ধরে চালানো এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ জার্নাল অব জুওলজির ৫৩তম খণ্ডের প্রথম সংখ্যায় প্রকাশিত গবেষণায় নোবিপ্রবি ক্যাম্পাসকে সমৃদ্ধ জীববৈচিত্র্যের আবাসস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে। গবেষকেরা এক বছর ধরে সরাসরি লাইন ট্রানসেক্ট ও প্লট কাউন্টিং পদ্ধতিতে এবং স্থানীয় বাসিন্দাদের সাক্ষাৎকার নিয়ে তথ্য সংগ্রহ করেন।

শনাক্ত হওয়া ১৩১ প্রজাতির মধ্যে রয়েছে ৯৭ প্রজাতির পাখি, ১৬ প্রজাতির সরীসৃপ, ১৩ প্রজাতির স্তন্যপায়ী ও ৫ প্রজাতির উভচর প্রাণী। ক্যাম্পাসে সবচেয়ে বেশি দেখা গেছে এশিয়ান কমন টোড, ওরিয়েন্টাল গার্ডেন লিজার্ড, হাউস স্প্যারো বা চড়ুই এবং গোল্ডেন জ্যাকল বা সোনালি শিয়াল।

গবেষণায় দেশের বিভিন্ন অঞ্চলে তুলনামূলক বিরল বেশ কয়েকটি প্রাণীও পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে একচোখো ও দুচোখো গোখরা, সুন্দি কাছিম, ছোট তুলা হাঁস, ছোট বালুচর চ্যাংড়া, বন চ্যাংড়া, গালঠোঁট টার্ন, বেগুনি বক, মেছো বাঘ, রেশাস বানর ও চূড়াধার সজারু।

আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা আইইউসিএনের ২০২১ সালের লাল তালিকা অনুযায়ী বিপন্ন ইন্ডিয়ান আইড টার্টল ও ইন্ডিয়ান রুফড টার্টল এবং হুমকির মুখে থাকা গ্রে-হেডেড ফিশ ইগলের উপস্থিতিও মিলেছে এই ক্যাম্পাসে।

তিন ঋতুতে চালানো জরিপে শীতকালে সর্বাধিক ১০২ প্রজাতি, গ্রীষ্মে ১০০ প্রজাতি এবং বর্ষায় ৮২ প্রজাতির দেখা মিলেছে। এর মধ্যে ৬০টি প্রজাতি সারা বছর ক্যাম্পাসে বিচরণ করে। বর্ষায় উভচর প্রাণী এবং গ্রীষ্মে সরীসৃপের সক্রিয়তা ছিল বেশি।

গবেষণায় যুক্ত ছিলেন নোবিপ্রবির সহকারী অধ্যাপক তানভীর আকিক ইবনে আলম, সহকারী অধ্যাপক হুমায়রা মাহমুদ, প্রভাষক নাসরিন আক্তার বৃষ্টি, শিক্ষার্থী মায়মুনা সালসাবিল মিশমা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. ফজলে রব্বে।

গবেষক দলের শিক্ষার্থী মায়মুনা সালসাবিল মিশমা বলেন, ক্যাম্পাসে যে সুন্দর জীববৈচিত্র্য আছে, সেই গল্প সবার জানা উচিত—সেই ভাবনা থেকেই গবেষণাটি শুরু হয়। তবে ক্যাম্পাসের প্রাণীদের টিকিয়ে রাখতে পরিকল্পিত ব্যবস্থাপনা জরুরি বলে তিনি মনে করেন; আবাসস্থল ধ্বংস ও মানুষের সঙ্গে সংঘাত এখন সবচেয়ে বড় সমস্যা।

গবেষণার সুপারভাইজার ও প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক নাসরিন আক্তার বৃষ্টি বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার সময় জীববৈচিত্র্য আরও বেশি ছিল, কিন্তু অপরিকল্পিত উন্নয়নের ফলে বন্য প্রাণীর আবাসস্থল নষ্ট হচ্ছে। উন্নয়নের পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণেও সচেষ্ট থাকতে হবে বলে তিনি মন্তব্য করেন।

শীত এলে পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে ক্যাম্পাসের ময়নাদ্বীপ ও আশপাশের জলাশয়। পাখির টানে দূরদূরান্ত থেকে দর্শনার্থীরাও আসেন। তবে বর্ষায় জলাশয়গুলোতে ব্যাপকভাবে কচুরিপানা জন্মায়; আসন্ন শীত মৌসুম সামনে রেখে সেগুলো পরিষ্কারের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গবেষণায় পাখিদের শ্যানন-উইনার ইনডেক্স পাওয়া গেছে ৩.৩৯ ও সিম্পসন ইনডেক্স ০.৯৫, আর উভচরদের ইভেননেস সূচক ০.৬০। গবেষকদের মতে, এসব সূচক ক্যাম্পাসের সমৃদ্ধ জীববৈচিত্র্যের প্রতিফলন হলেও অপরিকল্পিত উন্নয়ন, আবাসস্থল সংকোচন ও মানুষের চাপ এই প্রাণবৈচিত্র্যের জন্য হুমকি হয়ে উঠছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

বঙ্গোপসাগরে লঘুচাপ নিম্নচাপে পরিণত, চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানকারী সুস্পষ্ট লঘুচাপটি আরও শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে আবহাওয়…

আবহাওয়া ও পরিবেশ

সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, মঙ্গলবার থেকে কয়েক বিভাগে বৃষ্টির আভাস

দেশের অধিকাংশ এলাকায় আজ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্র…

আবহাওয়া ও পরিবেশ

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, স্কোর ২২১ নিয়ে বিশ্বে তৃতীয়

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ তৃতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য …

আইলার ১৭ বছর পরও বেড়িবাঁধের ঢালে জিয়া গাইন-মিনতিরা, অভিযোজনে বছরে ঘাটতি ৫৬ হাজার কোটি টাকা
আবহাওয়া ও পরিবেশ

আইলার ১৭ বছর পরও বেড়িবাঁধের ঢালে জিয়া গাইন-মিনতিরা, অভিযোজনে বছরে ঘাটতি ৫৬ হাজার কোটি টাকা

ঘূর্ণিঝড় আইলার ১৭ বছর পরও খুলনার কয়রা উপজেলার মঠবাড়ি গ্রামের মো. জিয়া গাইন ও তাঁর স্ত্রী শামীমা বেগমের বসতভিটা শাকবাড়িয়া নদীর পানির নিচে। বেড়িব…