…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

কেরালা উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র ছবি 'বনলতা সেন'

নিজস্ব প্রতিবেদক
কেরালা উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র ছবি 'বনলতা সেন'
ছবি: সংগৃহীত

ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরের ইন্টারন্যাশনাল কম্পিটিশন বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা 'বনলতা সেন'। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার ১০টি দেশের মোট ১৪টি সিনেমা এই বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে, যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে থাকছে এই ছবিটি।

সরকারি অনুদানের সিনেমা 'বনলতা সেন' ঈদুল আজহা উপলক্ষে গত ২৮ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সে সময় ছবিটি প্রত্যাশিত সাড়া পায়নি।

কবি জীবনানন্দ দাশের জীবনবোধ ও তাঁর কাব্যজগৎ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি বানিয়েছেন মাসুদ হাসান উজ্জ্বল। এতে নামভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা এবং জীবনানন্দ দাশের চরিত্রে খায়রুল বাসার। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও আছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরীফ সিরাজ প্রমুখ।

কেরালা উৎসবে ছবিটি নির্বাচিত হওয়ায় পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল বলেছেন, তিনি ধরেই নিয়েছিলেন কবি জীবনানন্দ দাশের মতো তাঁর 'বনলতা সেন'ও হয়তো কখনোই প্রাপ্য স্বীকৃতি বা কদর পাবে না, তাই এসব নিয়ে আর মাথা ঘামাননি। কিন্তু বার্লিন ও টরন্টোর মতো আসরে পুরস্কৃত সিনেমা এবং আদুর গোপালকৃষ্ণনের মতো কিংবদন্তির সঙ্গে কেরালার মূল প্রতিযোগিতার ১৪টি আসনের একটিতে ছবিটি জায়গা করে নেওয়ায় তিনি এটিকে সিনেমাটির শৈল্পিক উচ্চাকাঙ্ক্ষার বড় স্বীকৃতি হিসেবে দেখছেন। তাঁর ভাষ্যে, কেরালা উৎসবের মধ্য দিয়েই 'বনলতা সেন'-এর আন্তর্জাতিক যাত্রা শুরু হলো।

আগামী ১১ ডিসেম্বর ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমে পর্দা উঠবে এই আন্তর্জাতিক উৎসবের, যা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

এবারের আসরের ইন্টারন্যাশনাল কম্পিটিশন বিভাগে 'বনলতা সেন'-কে লড়তে হবে খ্যাতিমান নির্মাতাদের কাজের সঙ্গে। এই তালিকায় রয়েছে প্রখ্যাত ভারতীয় নির্মাতা আদুর গোপালকৃষ্ণনের নতুন সিনেমা 'পদযাত্রা' এবং বার্লিন উৎসবে জোড়া পুরস্কার জেতা ব্রাজিলীয় নির্মাতা অ্যালান ডেবার্টনের 'গুগুস ওয়ার্ল্ড'।

প্রতিযোগিতার তালিকায় আরও রয়েছে টরন্টো মাতানো ফিলিপিনো নির্মাতা লরেন্স ফাজার্দোর 'সাইলেন্সড নাইটস', মেক্সিকোর 'আই অ্যাম মারিও' এবং বুসান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ইরানি সিনেমা 'স্ল্যাম্বার'।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

১০ দিনে ১ হাজার ২২৮ কোটি রুপি: ‘কেজিএফ ২’-এর রেকর্ড ছাড়িয়ে গেল ‘রামায়ণ’

বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমা ‘রামায়ণ’। মুক্তির মাত্র ১০ দিনে বিশ্বব্যাপী ১ হাজার ২০০ কোটি রুপির বেশি আয় করেছে র…

সাত বছর পর জয় শাহরিয়ারের নতুন অ্যালবাম ‘বোকা’, এলো সিডি-ক্যাসেটেও
বিনোদন

সাত বছর পর জয় শাহরিয়ারের নতুন অ্যালবাম ‘বোকা’, এলো সিডি-ক্যাসেটেও

স্ট্রিমিং অ্যাপের এই যুগে গান এখন ভার্চুয়াল জগতে বন্দী। তবে ডিজিটাল যুগে শ্রোতাদের, বিশেষ করে নতুন প্রজন্মকে সিডি-ক্যাসেটের সঙ্গে নতুন করে পরিচয় করি…

শ্রেণিবৈষম্যের গল্পে বিশ্বজুড়ে সাড়া ফেলল কোরীয় সিনেমা ‘পসিবল লাভ’
বিনোদন

শ্রেণিবৈষম্যের গল্পে বিশ্বজুড়ে সাড়া ফেলল কোরীয় সিনেমা ‘পসিবল লাভ’

আট বছর পর নতুন সিনেমা নিয়ে ফিরেছেন দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত নির্মাতা লি ছাং দোং। গত অক্টোবরে প্রেক্ষাগৃহে প্রদর্শনের পর সম্প্রতি নেটফ্লিক্সে এসেছে তা…

লাতিন গ্র্যামিতে ইতিহাস রোজালিয়ার: প্রথম নারী হিসেবে তিনবার বর্ষসেরা অ্যালবামের পুরস্কার
বিনোদন

লাতিন গ্র্যামিতে ইতিহাস রোজালিয়ার: প্রথম নারী হিসেবে তিনবার বর্ষসেরা অ্যালবামের পুরস্কার

লাতিন গ্র্যামির ইতিহাসে নতুন মাইলফলক গড়েছেন স্প্যানিশ পপ তারকা রোজালিয়া। প্রথম নারী শিল্পী হিসেবে তিনি তিনবার অ্যালবাম অব দ্য ইয়ার বা বর্ষসেরা অ্যা…