…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

সাত বছর পর জয় শাহরিয়ারের নতুন অ্যালবাম ‘বোকা’, এলো সিডি-ক্যাসেটেও

নিজস্ব প্রতিবেদক
সাত বছর পর জয় শাহরিয়ারের নতুন অ্যালবাম ‘বোকা’, এলো সিডি-ক্যাসেটেও
ছবি: সংগৃহীত

স্ট্রিমিং অ্যাপের এই যুগে গান এখন ভার্চুয়াল জগতে বন্দী। তবে ডিজিটাল যুগে শ্রোতাদের, বিশেষ করে নতুন প্রজন্মকে সিডি-ক্যাসেটের সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দিতে অভিনব উদ্যোগ নিয়েছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। দীর্ঘ সাত বছর পর প্রকাশ পেয়েছে তাঁর পঞ্চম একক স্টুডিও অ্যালবাম ‘বোকা’। ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি সিডি, ক্যাসেট ও বুকলেট আকারে ফিজিক্যাল ফরম্যাটেও অ্যালবামটি নিয়ে এসেছেন তিনি।

গত শুক্রবার ঢাকার ইএমকে সেন্টারে অনুষ্ঠিত হয় ‘বোকা’ অ্যালবামের প্রকাশনা উৎসব। এ দিন অ্যালবামের মোড়ক উন্মোচন করেন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, ব্যান্ডতারকা হামিন আহমেদ ও শিল্পীর মা শাহরিয়া আখতার বুলু।

এই সময়ে ফিজিক্যাল অ্যালবাম প্রকাশের কারণ সম্পর্কে জয় শাহরিয়ার বলেন, ‘সাত বছর পর আমার নতুন অ্যালবাম এসেছে। প্রথম অ্যালবামের মতোই দারুণ উচ্ছ্বসিত আমি। নিজের মতো করেই গানগুলো করেছি, আশা করি আমার শ্রোতাদের ভালো লাগবে। আর এই ডিজিটাল যুগে সিডি-ক্যাসেটসহ ফিজিক্যাল অ্যালবাম এই প্রজন্মকে পুরোনো দিনের সেই অনুভূতির সঙ্গে পরিচিত করবে বলে আমার বিশ্বাস।’

বিশ্বজুড়ে ফিজিক্যাল অ্যালবামের প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী এই শিল্পী আরও বলেন, ‘বিভিন্ন দেশে গত কয়েক বছরে নতুন করে সিডি ও ভিনাইলের প্রসার বেড়েছে। আমি নিশ্চিত, আমাদের দেশেও তা আবার শুরু হবে।’

‘বোকা’ অ্যালবামে রয়েছে ৮টি গান। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানগুলো লিখেছেন ও সুর করেছেন জয় শাহরিয়ার নিজেই। ফিজিক্যাল অ্যালবামের পাশাপাশি ডিজার, স্পটিফাই, আইটিউনস, আমাজন, স্বাধীন মিউজিকসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে গানগুলো। অ্যালবামটি প্রকাশ করেছে আজব রেকর্ডস। এ ছাড়া গানের কথার থিম নিয়ে টি-শার্ট এনেছে এন স্টোরিজ।

জয় শাহরিয়ার ২০০০ সালে নির্ঝর ব্যান্ডের প্রধান ভোকাল হিসেবে পেশাদার সংগীতজীবনে পা রাখেন। একক শিল্পী হিসেবে ২০০৯ সালে প্রকাশ করেন প্রথম স্টুডিও অ্যালবাম ‘সত্যি বলছি’। এরপর ‘এখনি’ (২০১১), ‘ঠিক এভাবেই’ (২০১৪) এবং সর্বশেষ ‘লাপাত্তা’ (২০১৯) অ্যালবামের মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি। সেই ধারাবাহিকতায় দীর্ঘ বিরতি ভেঙে এবার প্রকাশিত হলো তাঁর পঞ্চম একক স্টুডিও অ্যালবাম ‘বোকা’।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

১০ দিনে ১ হাজার ২২৮ কোটি রুপি: ‘কেজিএফ ২’-এর রেকর্ড ছাড়িয়ে গেল ‘রামায়ণ’

বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমা ‘রামায়ণ’। মুক্তির মাত্র ১০ দিনে বিশ্বব্যাপী ১ হাজার ২০০ কোটি রুপির বেশি আয় করেছে র…

কেরালা উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র ছবি 'বনলতা সেন'
বিনোদন

কেরালা উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র ছবি 'বনলতা সেন'

ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরের ইন্টারন্যাশনাল কম্পিটিশন বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা 'বনলতা সেন'। এশিয়া, আফ্রিক…

শ্রেণিবৈষম্যের গল্পে বিশ্বজুড়ে সাড়া ফেলল কোরীয় সিনেমা ‘পসিবল লাভ’
বিনোদন

শ্রেণিবৈষম্যের গল্পে বিশ্বজুড়ে সাড়া ফেলল কোরীয় সিনেমা ‘পসিবল লাভ’

আট বছর পর নতুন সিনেমা নিয়ে ফিরেছেন দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত নির্মাতা লি ছাং দোং। গত অক্টোবরে প্রেক্ষাগৃহে প্রদর্শনের পর সম্প্রতি নেটফ্লিক্সে এসেছে তা…

লাতিন গ্র্যামিতে ইতিহাস রোজালিয়ার: প্রথম নারী হিসেবে তিনবার বর্ষসেরা অ্যালবামের পুরস্কার
বিনোদন

লাতিন গ্র্যামিতে ইতিহাস রোজালিয়ার: প্রথম নারী হিসেবে তিনবার বর্ষসেরা অ্যালবামের পুরস্কার

লাতিন গ্র্যামির ইতিহাসে নতুন মাইলফলক গড়েছেন স্প্যানিশ পপ তারকা রোজালিয়া। প্রথম নারী শিল্পী হিসেবে তিনি তিনবার অ্যালবাম অব দ্য ইয়ার বা বর্ষসেরা অ্যা…