…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

১০ দিনে ১ হাজার ২২৮ কোটি রুপি: ‘কেজিএফ ২’-এর রেকর্ড ছাড়িয়ে গেল ‘রামায়ণ’

নিজস্ব প্রতিবেদক

বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমা ‘রামায়ণ’। মুক্তির মাত্র ১০ দিনে বিশ্বব্যাপী ১ হাজার ২০০ কোটি রুপির বেশি আয় করেছে রণবীর কাপুর ও যশ অভিনীত সিনেমাটি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মুক্তির দশম দিনে ‘রামায়ণ’-এর বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ২২৮ কোটি রুপি।

অন্যদিকে, ২০২২ সালে মুক্তি পাওয়া ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ বিশ্বজুড়ে আয় করেছিল প্রায় ১ হাজার ২১৫ কোটি রুপি। যশের নিজের অভিনীত সেই সিনেমার আজীবন বিশ্বব্যাপী আয়ের রেকর্ডই এবার ছাড়িয়ে গেল ‘রামায়ণ’।

দশম দিনে ভারতের বক্স অফিসেও জোরালো ব্যবসা করেছে সিনেমাটি। দেশটির বাজারে ওই দিন নিট আয় হয়েছে ৭২ কোটি ৯০ লাখ রুপি।

আগের দিনের তুলনায় দশম দিনে আয় বেড়েছে ৫১ দশমিক ৬ শতাংশ।

সব মিলিয়ে ভারতে সিনেমাটির নিট আয় দাঁড়িয়েছে ৬৮৫ কোটি ৬০ লাখ রুপি। দেশীয় বাজারে মোট আয় ৮১৯ কোটি ৫০ লাখ রুপি।

অন্যদিকে, আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ৪০৮ কোটি ৫০ লাখ রুপি।

ভারতের বিভিন্ন ভাষার সংস্করণের মধ্যে হিন্দি সংস্করণ সবচেয়ে বেশি ব্যবসা করছে।

সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় যশ। লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং হনুমানের চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল।

বাল্মীকি রচিত মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।

নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিওজ, ডিএনইজি এবং যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশনসের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে সিনেমাটি। সংগীত পরিচালনা করেছেন অস্কারজয়ী হ্যান্স জিমার ও এ আর রহমান।

মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহ ধরে রেখেছে সিনেমাটি। এই সাফল্যের মধ্য দিয়ে ভারতীয় সিনেমার সর্বোচ্চ আয় করা সিনেমাগুলোর তালিকায় নিজের অবস্থান শক্ত করেছে ‘রামায়ণ’।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

সাত বছর পর জয় শাহরিয়ারের নতুন অ্যালবাম ‘বোকা’, এলো সিডি-ক্যাসেটেও
বিনোদন

সাত বছর পর জয় শাহরিয়ারের নতুন অ্যালবাম ‘বোকা’, এলো সিডি-ক্যাসেটেও

স্ট্রিমিং অ্যাপের এই যুগে গান এখন ভার্চুয়াল জগতে বন্দী। তবে ডিজিটাল যুগে শ্রোতাদের, বিশেষ করে নতুন প্রজন্মকে সিডি-ক্যাসেটের সঙ্গে নতুন করে পরিচয় করি…

কেরালা উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র ছবি 'বনলতা সেন'
বিনোদন

কেরালা উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র ছবি 'বনলতা সেন'

ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরের ইন্টারন্যাশনাল কম্পিটিশন বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা 'বনলতা সেন'। এশিয়া, আফ্রিক…

শ্রেণিবৈষম্যের গল্পে বিশ্বজুড়ে সাড়া ফেলল কোরীয় সিনেমা ‘পসিবল লাভ’
বিনোদন

শ্রেণিবৈষম্যের গল্পে বিশ্বজুড়ে সাড়া ফেলল কোরীয় সিনেমা ‘পসিবল লাভ’

আট বছর পর নতুন সিনেমা নিয়ে ফিরেছেন দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত নির্মাতা লি ছাং দোং। গত অক্টোবরে প্রেক্ষাগৃহে প্রদর্শনের পর সম্প্রতি নেটফ্লিক্সে এসেছে তা…

লাতিন গ্র্যামিতে ইতিহাস রোজালিয়ার: প্রথম নারী হিসেবে তিনবার বর্ষসেরা অ্যালবামের পুরস্কার
বিনোদন

লাতিন গ্র্যামিতে ইতিহাস রোজালিয়ার: প্রথম নারী হিসেবে তিনবার বর্ষসেরা অ্যালবামের পুরস্কার

লাতিন গ্র্যামির ইতিহাসে নতুন মাইলফলক গড়েছেন স্প্যানিশ পপ তারকা রোজালিয়া। প্রথম নারী শিল্পী হিসেবে তিনি তিনবার অ্যালবাম অব দ্য ইয়ার বা বর্ষসেরা অ্যা…