…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

আট বছর পর ফিরলেন লি ছাং দোং, অস্কারের দৌড়ে তাঁর ‘পসিবল লাভ’

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে নতুন সিনেমা নিয়ে ফিরেছেন দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা লি ছাং দোং। তাঁর নির্মিত সিনেমা ‘পসিবল লাভ’ গত অক্টোবরে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হওয়ার পর গত ৬ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।

মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। এর ধারাবাহিকতায় ২০২৭ সালের একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের জন্য দক্ষিণ কোরিয়ার আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছে ‘পসিবল লাভ’।

‘পসিবল লাভ’ শ্রেণিবৈষম্যের এক জটিল মনস্তাত্ত্বিক গল্প। কাহিনি আবর্তিত হয়েছে সামাজিক দুই ভিন্ন শ্রেণির দুটি দম্পতিকে কেন্দ্র করে: বিত্তবান এক নির্মাতা দম্পতি একটি তথ্যচিত্র তৈরির উদ্যোগ নেয়, যার বিষয়বস্তু হিসেবে তারা বেছে নেয় বন্ধ হয়ে যাওয়া কারখানার এক বেকার শ্রমিক-দম্পতির দৈনন্দিন জীবনসংগ্রামকে।

তথ্যচিত্রের কাজ করতে গিয়ে ধীরে ধীরে চার ব্যক্তির মধ্যে এক অদ্ভুত, জটিল ও মনস্তাত্ত্বিক সম্পর্ক তৈরি হয়। শ্রেণিবৈষম্যের এমন চিত্রায়নের কারণে অনেকেই সিনেমাটিকে ২০১৯ সালের অস্কারজয়ী দক্ষিণ কোরীয় সিনেমা ‘প্যারাসাইট’-এর সঙ্গে তুলনা করছেন।

সমালোচকদের কাছেও সিনেমাটি ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। রিভিউ সাইট রটেন টম্যাটোসে এটি ৯৮ শতাংশ ‘ফ্রেশ’ রেটিং অর্জন করেছে।

রোলিং স্টোন ম্যাগাজিন এটিকে ‘একটি ট্র্যাজেডি, একটি টাইম বোমা এবং ২০২৬ সালের সেরা সিনেমা’ হিসেবে উল্লেখ করেছে। দ্য ডেইলি বিস্টের সমালোচক নিক শ্যাগার এটিকে এ বছরের সেরা চলচ্চিত্র বলেছেন, দ্য অবজারভারের সমালোচক ওয়েন্ডি আইড সিনেমাটির বুদ্ধিবৃত্তিক গভীরতা ও অভিনয়ের প্রশংসা করেছেন এবং সমালোচক পিটার ট্রাভার্স একে বছরের সেরা সিনেমাগুলোর একটি বলে স্বীকৃতি দিয়েছেন।

এর আগে গত সেপ্টেম্বরে ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর সিনেমাটি মর্যাদাপূর্ণ ‘সিলভার লায়ন গ্র্যান্ড জুরি প্রাইজ’ ও ‘ফিপ্রেসি প্রাইজ’ জিতেছিল।

সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধান অভিনেত্রী জন দো ইয়োনের অভিনয়। হলিউড রিপোর্টার ও ভোগ ম্যাগাজিনের পূর্বাভাস অনুযায়ী, এই সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে অস্কারের মনোনয়ন পেতে পারেন তিনি; তা হলে তিনি হবেন এই বিভাগে মনোনয়ন পাওয়া প্রথম কোনো দক্ষিণ কোরীয় অভিনেত্রী।

ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জন দো ইয়োন জানিয়েছেন, সিনেমাটি অস্কারের দৌড়ে থাকায় এবং মানুষ এটি নিয়ে ইতিবাচক আলোচনা করায় তিনি অত্যন্ত আনন্দিত। নেটফ্লিক্সে মুক্তির পর তিনি নিজেও সিনেমাটি আরেকবার দেখেছেন। তাঁর মতে, ‘পসিবল লাভ’ এমন একটি সিনেমা, যা একেকজন দর্শকের মনে একেক রকম রেশ তৈরি করে এবং দর্শকদের এত আলোচনা ও প্রশংসায় তিনি ভীষণ গর্বিত।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

১০ দিনে ১ হাজার ২২৮ কোটি রুপি: ‘কেজিএফ ২’-এর রেকর্ড ছাড়িয়ে গেল ‘রামায়ণ’

বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমা ‘রামায়ণ’। মুক্তির মাত্র ১০ দিনে বিশ্বব্যাপী ১ হাজার ২০০ কোটি রুপির বেশি আয় করেছে র…

সাত বছর পর জয় শাহরিয়ারের নতুন অ্যালবাম ‘বোকা’, এলো সিডি-ক্যাসেটেও
বিনোদন

সাত বছর পর জয় শাহরিয়ারের নতুন অ্যালবাম ‘বোকা’, এলো সিডি-ক্যাসেটেও

স্ট্রিমিং অ্যাপের এই যুগে গান এখন ভার্চুয়াল জগতে বন্দী। তবে ডিজিটাল যুগে শ্রোতাদের, বিশেষ করে নতুন প্রজন্মকে সিডি-ক্যাসেটের সঙ্গে নতুন করে পরিচয় করি…

কেরালা উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র ছবি 'বনলতা সেন'
বিনোদন

কেরালা উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র ছবি 'বনলতা সেন'

ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরের ইন্টারন্যাশনাল কম্পিটিশন বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা 'বনলতা সেন'। এশিয়া, আফ্রিক…

শ্রেণিবৈষম্যের গল্পে বিশ্বজুড়ে সাড়া ফেলল কোরীয় সিনেমা ‘পসিবল লাভ’
বিনোদন

শ্রেণিবৈষম্যের গল্পে বিশ্বজুড়ে সাড়া ফেলল কোরীয় সিনেমা ‘পসিবল লাভ’

আট বছর পর নতুন সিনেমা নিয়ে ফিরেছেন দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত নির্মাতা লি ছাং দোং। গত অক্টোবরে প্রেক্ষাগৃহে প্রদর্শনের পর সম্প্রতি নেটফ্লিক্সে এসেছে তা…